BACK TO NEWS
Logo

দৈনিক সর্বশেষ সংবাদ

দেশ ও জনগনের কথা বলে

www.dailylatestnews.news

প্রিন্ট এর তারিখঃ সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬ || প্রকাশের তারিখঃ ২০ অক্টোবর, ২০২৬

তুরাগে বিনামূল্যে কুরআন শিক্ষা কেন্দ্র পরিদর্শন করলেন এমপি এস এম জাহাঙ্গীর হোসেনের সহধর্মিণী রাজিয়া সুলতানা

তুরাগে বিনামূল্যে কুরআন শিক্ষা কেন্দ্র পরিদর্শন করলেন এমপি এস এম জাহাঙ্গীর হোসেনের সহধর্মিণী রাজিয়া সুলতানা
প্রতিবেদক: মাহবুব আলম জুয়েল রাজধানীর তুরাগে মহিলা ও শিশুদের মধ্যে পবিত্র কুরআনের শিক্ষা ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে পরিচালিত বিনামূল্যের ‘আলোকিত কুরআন ২০২৬—সহজ কুরআন শিক্ষা’ কার্যক্রমের একটি শিক্ষা কেন্দ্র পরিদর্শন করেছেন ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেনের সহধর্মিণী রাজিয়া সুলতানা। পবিত্র কুরআনের শিক্ষা সর্বস্তরের মানুষের কাছে পৌঁছে দেওয়া এবং সমাজকে কুরআনের আলোয় আলোকিত করার প্রত্যয়ে ওয়ার্ডভিত্তিক এ শিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে। এর আওতায় মহিলা ও শিশুদের বিনামূল্যে সহজ পদ্ধতিতে কুরআন শিক্ষা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। কর্মসূচিটির আয়োজক হিসেবে রয়েছেন সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন। এ উদ্যোগের মাধ্যমে ধর্মীয় শিক্ষার প্রসার, নৈতিক মূল্যবোধ জাগ্রত করা এবং নতুন প্রজন্মকে পবিত্র কুরআনের শিক্ষায় শিক্ষিত করার প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা। শিক্ষা কেন্দ্র পরিদর্শনকালে রাজিয়া সুলতানা কুরআন শিক্ষার গুরুত্ব তুলে ধরেন এবং এ ধরনের উদ্যোগের মাধ্যমে নারী ও শিশুদের মধ্যে ধর্মীয় জ্ঞান ছড়িয়ে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন। ‘আলোকিত কুরআন ২০২৬’ কর্মসূচির মূল লক্ষ্য হলো—বিনামূল্যে সহজ কুরআন শিক্ষার সুযোগ তৈরি করে সমাজের সর্বস্তরে পবিত্র কুরআনের শিক্ষা ও মূল্যবোধ ছড়িয়ে দেওয়া।
রিপোর্টার: Admin মাহবুব আলম জুয়েল
ক্যাটাগরি: দেশের খবর

সম্পাদক ও প্রকাশক: মাহবুব আলম | অফিস: তেজকুনি পাড়া, ফার্মগেট

ইমেইল: info@dailylatestnewsbd.com | ফোন: +8801345160892