লক্ষ্মীপুর জেলা সোসাইটি, গাজীপুরের উদ্যোগে

শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি এক মতবিনিময় সভায় বক্তব্য দিয়েছেন।
আজ চেরাগ আলী সিরামিকস মার্কেটের এনসিসি ব্যাংক ভবনের তৃতীয় তলায় লক্ষ্মীপুর জেলা সোসাইটির আমন্ত্রণে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেন, দেশের গণতন্ত্র ও মানুষের ভোটাধিকার পুনরুদ্ধারে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। তিনি লক্ষ্মীপুরের আত্মীয়-স্বজনসহ সকলের প্রতি ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান। একই সঙ্গে তিনি আগামী দিনে রাষ্ট্রনায়ক তারেক রহমানের নেতৃত্বকে শক্তিশালী করার জন্য বিএনপিকে ক্ষমতায় আনার আহ্বান জানান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন টঙ্গী পশ্চিম থানা বিএনপির আহ্বায়ক প্রবাচক বশির উদ্দিন, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি আরিফ হোসেন হাওলাদার, চেরাগ আলী সিরামিকস মার্কেটের বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ টিপু প্রমুখ। এ ছাড়া বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরাও সভায় অংশ নেন।
রিপোর্টার: Admin মাহবুব আলম জুয়েল
ক্যাটাগরি: দেশের খবর
