টঙ্গী সরকারি কলেজে সামনে পাইলট মার্কেট নোট ও প্রিন্টের অতিরিক্ত মূল্য আদায়ের অভিযোগ

দোকানে শিক্ষার্থীদের কাছ থেকে নোট, ফটোকপি ও প্রিন্টের ক্ষেত্রে নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ উঠেছে।
কলেজের একজন শিক্ষার্থী ও ছাত্র প্রতিনিধি ফজলে রাব্বি জানান, দীর্ঘদিন ধরে এ বিষয়ে শিক্ষার্থীদের মধ্যে অসন্তোষ ছিল। অভিযোগের সত্যতা যাচাই করতে তিনি নিজে একটি ফরম উত্তোলন করেন, যার মূল্য ধরা হয় ৪০ টাকা। ফজলে রাব্বি বলেন, এ মূল্য একজন শিক্ষার্থীর জন্য কষ্টসাধ্য। বিষয়টি নিয়ে প্রতিবাদ জানালে সংশ্লিষ্ট দোকানকর্মীরা তাঁর সঙ্গে খারাপ আচরণ করেন। পরে তাঁর রাজনৈতিক পরিচয় ও ছাত্র প্রতিনিধি হিসেবে পরিচয় জানালে তাঁদের আচরণ কিছুটা পরিবর্তিত হয়।
ফজলে রাব্বি বলেন, কোনো শিক্ষার্থী যেন পরিচয়ের কারণে নয়, বরং নিজের অধিকার অনুযায়ী ন্যায্য সেবা পায়—এটাই তাঁর প্রত্যাশা।
এ ঘটনায় তিনি কলেজ প্রশাসনের কাছে লিখিত আবেদন জমা দেন। আবেদনে অভিযোগগুলো যাচাই-বাছাই করে নোট, ফটোকপি ও প্রিন্টের ক্ষেত্রে অযৌক্তিক মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়।
কলেজ কর্তৃপক্ষ অভিযোগের বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে।
রিপোর্টার: Admin মাহবুব আলম জুয়েল
ক্যাটাগরি: দেশের খবর
