দাউদকান্দিতে পুলিশের অভিযানে ১৪ আসামি গ্রেপ্তার

, বিশেষ প্রতিনিধি: কুমিল্লার দাউদকান্দিতে পুলিশের পৃথক অভিযানে বিভিন্ন মামলার ১৪ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) দাউদকান্দি মডেল থানা পুলিশ এসব অভিযান পরিচালনা করে।
গ্রেপ্তারদের মধ্যে নিয়মিত মামলার দুইজন, চুরি মামলার একজন, গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত ছয়জন এবং পুলিশ আইনের ৩৪ ধারায় পাঁচজন রয়েছেন।
দাউদকান্দি মডেল থানার ওসি মোহাম্মদ সাজেদুল ইসলামের নেতৃত্বে এসআই আজিজুল ইসলাম, সেলিম রেজা ও কমল কৃষ্ণ এবং এএসআই শ্যামল শর্মা, সঞ্জয় কুমার, সুলতান মাহবুব ও শাহিন মিয়াসহ পুলিশের সদস্যরা থানা এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করেন।
নিয়মিত মামলায় গ্রেপ্তাররা হলেন সোহান মিয়া (১৯) ও ইব্রাহিম মিয়া (২৬)। চুরি মামলায় রিয়াদ হোসেন (৩২)কে গ্রেপ্তার করা হয়েছে।
পরোয়ানাভুক্ত গ্রেপ্তার ছয়জন হলেন জুয়েল মিয়া (২৫), মিনহাজ (৩৫), নাছির হোসেন (৩২), ফারজানা আক্তার, মিসু বেগম ও ফরহাদ মিয়া (২০)।
এ ছাড়া পুলিশ আইনের ৩৪ ধারায় সাইদুল ইসলাম (২০), তারেক (২৫), ইয়াছিন (২২), হাসান মোল্লা (৩৪) ও বিজয় মিয়া (২৫)কে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট মামলায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। পরে তাদের পৃথক মামলায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।
রিপোর্টার: Admin মাহবুব আলম জুয়েল
ক্যাটাগরি: দেশের খবর
