শিশু ধর্ষণকারীদের সর্বোচ্চ শাস্তি ফাঁসি ও দ্রুত বিচার কার্যকরের দাবি

স্টাফ রিপোর্টার,
সাম্প্রতিক সময়ে দেশে শিশু ধর্ষণের ঘটনা উদ্বেগজনক হারে বৃদ্ধি পাওয়ায় সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভ ও উদ্বেগ সৃষ্টি হয়েছে। বিশেষ করে রামিসা নামের নিষ্পাপ শিশুকে কেন্দ্র করে ঘটে যাওয়া নৃশংস ঘটনার বিচার দ্রুত কার্যকর করার দাবি জানিয়েছেন সচেতন নাগরিকরা।
তারা বলেন, শিশু ধর্ষণকারীদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে এবং সেই রায় জনসম্মুখে কার্যকর করার ব্যবস্থা নিতে হবে, যাতে ভবিষ্যতে কেউ এমন জঘন্য অপরাধ করার সাহস না পায়।
একই সঙ্গে সারা বাংলাদেশে শিশু ধর্ষণের মামলাগুলোর বিচার দ্রুত সম্পন্ন করার আহ্বান জানানো হয়েছে। নাগরিকদের দাবি, প্রতিটি মামলা সর্বোচ্চ তিন মাস বা ৯২ দিনের মধ্যে নিষ্পত্তি করতে হবে এবং বিশেষ ট্রাইব্যুনালের মাধ্যমে দ্রুত বিচার নিশ্চিত করতে হবে।
বর্তমান প্রধানমন্ত্রী জননেতা তারেক রহমানের কাছে বিনীত অনুরোধ জানিয়ে তারা বলেন, দেশের শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে কঠোর আইন প্রয়োগ, দ্রুত বিচার এবং অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা এখন সময়ের দাবি।
সচেতন মহল মনে করে, কঠোর শাস্তি ও দ্রুত বিচার কার্যকর হলে সমাজে অপরাধ প্রবণতা কমবে এবং শিশুদের জন্য নিরাপদ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে।
রিপোর্টার: Admin মাহবুব আলম জুয়েল
ক্যাটাগরি: দেশের খবর
