আরিফ হোসেন হাওলাদারকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ

প্রতিবেদক মাহবুব আলম জুয়েল
আরিফ হোসেন হাওলাদারকে নিয়ে কোনো পোস্ট বা মন্তব্য করার আগে সংশ্লিষ্ট সবারই বিষয়টি যাচাই-বাছাই করে দেখা উচিত। তাঁর দীর্ঘদিনের রাজনৈতিক কর্মকাণ্ড ও ব্যক্তিগত ভাবমূর্তি সম্পর্কে গাজীপুরবাসী অবগত।
তাঁকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে যেসব অজ্ঞাতনামা ও অসত্য অভিযোগ ছড়ানো হচ্ছে, তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। কোনো অভিযোগের সত্যতা থাকলে তা গোপনে অপপ্রচার না চালিয়ে তথ্য-প্রমাণসহ দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে প্রকাশ করা উচিত।
প্রমাণ ছাড়া একজন রাজনৈতিক ব্যক্তির বিরুদ্ধে বিভ্রান্তিকর ও মানহানিকর প্রচারণা চালানো কোনোভাবেই কাম্য নয়। মতপার্থক্য থাকতেই পারে, তবে সত্য, তথ্য ও দায়িত্বশীলতার ভিত্তিতে বক্তব্য উপস্থাপন করাই প্রত্যাশিত।
আরিফ হোসেন হাওলাদারকে নিয়ে উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার বন্ধের আহ্বান জানাচ্ছি এবং এ ধরনের প্রচারণার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
রিপোর্টার: Admin মাহবুব আলম জুয়েল
ক্যাটাগরি: দেশের খবর
