BACK TO NEWS
Logo

দৈনিক সর্বশেষ সংবাদ

দেশ ও জনগনের কথা বলে

www.dailylatestnews.news

প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬ || প্রকাশের তারিখঃ ১৫ অক্টোবর, ২০২৬

আজমপুরে যানজটমুক্ত সড়কের দাবিতে মাঠে পরিবহন নেতারা

আজমপুরে যানজটমুক্ত সড়কের দাবিতে মাঠে পরিবহন নেতারা
মাহবুব আলম জুয়েল অ্যাম্বুলেন্স ও শিক্ষার্থীদের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে সড়ক-ফুটপাত দখলমুক্ত করার উদ্যোগ প্রতিবেদক: মাহবুব আলম জুয়েল রাজধানীর উত্তরার আজমপুরে যানজট নিরসন, অ্যাম্বুলেন্সের নির্বিঘ্ন চলাচল এবং শিক্ষার্থীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে সড়ক ও ফুটপাত দখলমুক্ত করার উদ্যোগ নিয়েছেন পরিবহন নেতারা। এ লক্ষ্যে হকার উচ্ছেদ কার্যক্রমে সহযোগিতার পাশাপাশি জনসচেতনতামূলক কর্মসূচি পালন করেছেন মিরপুর সড়ক পরিবহন ২৪০৫ উত্তরা জোনের নেতাকর্মীরা। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত ‘যানজটমুক্ত সড়ক চাই’ স্লোগানে আজমপুর এলাকায় এ কর্মসূচি পালন করা হয়। কর্মসূচিতে উপস্থিত ছিলেন মিরপুর সড়ক পরিবহন কেন্দ্রীয় কমিটির সভাপতি আনোয়ার হোসেন, উত্তরা জোনের সাধারণ সম্পাদক ইমান আলী শেখ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মনির, সাংগঠনিক সম্পাদক এস এম রহিম এবং ১ নম্বর সহসভাপতি শেখ শহিদুল ইসলামসহ সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা। এ সময় পরিবহন নেতারা বলেন, সড়ক ও ফুটপাত দখলমুক্ত রাখা গেলে যানজট অনেকাংশে কমানো সম্ভব হবে। পাশাপাশি জরুরি রোগী পরিবহনে অ্যাম্বুলেন্সের চলাচল সহজ হবে এবং স্কুল-কলেজের শিক্ষার্থীরা নিরাপদে যাতায়াত করতে পারবে। তাঁরা আরও বলেন, সড়কে শৃঙ্খলা বজায় রাখা শুধু প্রশাসন বা পরিবহন সংগঠনের দায়িত্ব নয়; এ ক্ষেত্রে ব্যবসায়ী, হকার, পরিবহনকর্মী ও সাধারণ মানুষকেও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। আজমপুর এলাকায় যানজট নিরসন এবং পথচারীদের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন পরিবহন নেতারা।
রিপোর্টার: Admin মাহবুব আলম জুয়েল
ক্যাটাগরি: দেশের খবর

সম্পাদক ও প্রকাশক: মাহবুব আলম | অফিস: তেজকুনি পাড়া, ফার্মগেট

ইমেইল: info@dailylatestnewsbd.com | ফোন: +8801345160892