খেলাধুলা
মেগা ফাইনাল মিনিবার ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন খোরশেদ একাদশ
টঙ্গী প্রতিনিধি দক্ষিণ আউচপাড়া স্পোর্টিং ক্লাবের উদ্যোগে মেগা ফাইনাল সিজন–১ মিনিবার ফুটবল টুর্নামেন্ট–২০২৬ অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৮ জানুয়ারি) বিকেলে টঙ্গীর কাদেরিয়া মাঠে টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
Adminমাহবব আলম জুয়েল
১৮ জানুয়ারী, ২০২৬
13 views
Print
Share:
Link Copied!

ফাইনালে মুখোমুখি হয় খোরশেদ একাদশ ও ফারুক একাদশ। নির্ধারিত সময়ের খেলায় ৩–১ গোলে ফারুক একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়নের শিরোপা জয় করে খোরশেদ একাদশ।
খেলা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টঙ্গী পশ্চিম থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ও দক্ষিণ আউচপাড়া স্পোর্টিং ক্লাবের প্রধান উপদেষ্টা রাতুল আহমেদ ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সদস্য খোরশেদ আলমসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতারা।
অতিথিরা বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন। এ সময় বক্তারা বলেন, ক্রীড়া চর্চা যুব সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে সহায়ক ভূমিকা রাখে।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সদস্য সাকিল বাহাদুর।
#news#খেলাধুলা
Share:
Link Copied!
