BACK TO NEWS
Logo

দৈনিক সর্বশেষ সংবাদ

দেশ ও জনগনের কথা বলে

www.dailylatestnews.news

প্রিন্ট এর তারিখঃ বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬ || প্রকাশের তারিখঃ ৩০ মার্চ, ২০২৬

জনকল্যাণে নবীন-প্রবীণ: নিজস্ব অর্থায়নে জাগিরারটেকে সড়কবাতি মেরামত

জনকল্যাণে নবীন-প্রবীণ: নিজস্ব অর্থায়নে জাগিরারটেকে সড়কবাতি মেরামত
চলাচল নিশ্চিত করতে নষ্ট হয়ে যাওয়া সড়কবাতির বৈদ্যুতিক সুইচ মেরামত করেছে সামাজিক সংগঠন নবীন প্রবীণ জনকল্যাণ সংস্থা। স্থানীয় সূত্রে জানা যায়, জাগিরারটেক গ্রামের পাঁচটি গুরুত্বপূর্ণ পয়েন্টে সড়কবাতির সুইচ দীর্ঘদিন ধরে নষ্ট থাকায় রাতে চলাচলে চরম ভোগান্তির শিকার হচ্ছিল এলাকাবাসী। বিষয়টি সংগঠনের সদস্য সামসুদ্দিন জুয়েলের নজরে এলে দ্রুত উদ্যোগ নেয় সংস্থাটি। গত ৬ ফেব্রুয়ারি নিজস্ব অর্থায়নে অভিজ্ঞ মেকানিক আরিফের মাধ্যমে এসব সুইচ মেরামত করা হয়, ফলে পুনরায় সচল হয়েছে সড়কবাতিগুলো। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, “আমরা সবসময় সমাজের ছোটখাটো সমস্যাগুলো সমাধানে কাজ করে যাচ্ছি। অন্ধকার রাস্তায় মানুষের নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্যের কথা বিবেচনা করেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও আমাদের সেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।” স্থানীয় বাসিন্দা রাকিব এ উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, “বাতিগুলো সচল হওয়ায় এখন রাতে নির্বিঘ্নে চলাচল করা সম্ভব হচ্ছে।” এলাকাবাসীর মধ্যেও এ নিয়ে সন্তোষ প্রকাশ লক্ষ্য করা গেছে। এদিকে সংগঠনের কেন্দ্রীয় কমিটি জানিয়েছে, আগামী ৩ এপ্রিল ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান আয়োজন করা হবে। এ অনুষ্ঠানে সংগঠনের সাংগঠনিক সম্পাদক রাজু আহমেদ শাহিনকে সংবর্ধনা প্রদান করা হবে এবং একটি অসহায় দরিদ্র পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া হবে। এছাড়া আমন্ত্রিত শিল্পীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন আকর্ষণীয় আয়োজন থাকবে বলে জানানো হয়েছে।
রিপোর্টার: Admin মাহবুব আলম জুয়েল
ক্যাটাগরি: দেশের খবর

সম্পাদক ও প্রকাশক: মাহবুব আলম | অফিস: তেজকুনি পাড়া, ফার্মগেট

ইমেইল: info@dailylatestnewsbd.com | ফোন: +8801345160892