BACK TO NEWS
Logo

দৈনিক সর্বশেষ সংবাদ

দেশ ও জনগনের কথা বলে

www.dailylatestnews.news

প্রিন্ট এর তারিখঃ শনিবার, ১৭ জানুয়ারী, ২০২৬ || প্রকাশের তারিখঃ ১৭ জানুয়ারী, ২০২৬

গাজীপুরে গণভোট বিষয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

গাজীপুরে গণভোট বিষয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন,গাজীপুর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ সোহেল হাসান,প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,গাজীপুর সিটি কর্পোরেশন প্রশাসক ও ঢাকা বিভাগীয় কমিশনার শরব উদ্দিন আহমদ চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রিটার্নিং অফিসার ও গাজীপুর জেলা প্রশাসক-মোহাম্মদ আলম হোসেন। গাজীপুরের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় গণভোট ২০২৬ এর গুরুত্ব, ভোটারদের সচেতনতা বৃদ্ধি, নির্বাচনকালীন আচরণবিধি প্রতিপালন এবং সাধারণ মানুষের মাঝে নির্বাচন সংক্রান্ত তথ্য পৌঁছে দিতে ব্যাপক প্রচার-প্রচারণার বিষয়ে আলোচনা করা হয়। এসময় সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলের সম্মিলিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়।
রিপোর্টার: Admin
ক্যাটাগরি: দেশের খবর

সম্পাদক ও প্রকাশক: মাহবুব আলম | অফিস: তেজকুনি পাড়া, ফার্মগেট

ইমেইল: info@dailylatestnewsbd.com | ফোন: +8801345160892