গাজীপুরে চান্দনা-চৌরাস্তা কেন্দ্রীয় জামে মসজিদের ২৫ সদস্যের পরিচালনা কমিটি ঘোষণা

প্রতিবেদক মোঃ মাহবুব আলম জুয়েল
গাজীপুরের চান্দনা-চৌরাস্তা কেন্দ্রীয় জামে মসজিদের ২৫ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ পরিচালনা কমিটি ঘোষণা করা হয়েছে। আজ বৃহস্পতিবার মসজিদ প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে কমিটির সদস্যদের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন মসজিদের মোতাওয়াল্লি মো. শহিদুল ইসলাম সরকার।
নবগঠিত কমিটিতে গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক ও গাজীপুর মহানগর বিএনপির সভাপতি মো. শওকত হোসেন সরকারকে সভাপতি এবং গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব মো. আব্দুল হালিম মোল্লাকে সহসভাপতি করা হয়েছে।
কমিটি ঘোষণার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাসন থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মো. শওকত হোসেন বাবু, গাজীপুর মহানগর ছাত্রদলের সাবেক সহসভাপতি মো. মাসুদ রানা, বাসন থানা মেট্রো ছাত্রদলের সাবেক প্রতিষ্ঠাতা আহ্বায়ক মো. লুৎফর রহমানসহ বিএনপি ও এর বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠনের নেতারা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
অনুষ্ঠানে বক্তারা নবগঠিত কমিটির প্রতি আস্থা প্রকাশ করে বলেন, মসজিদের ধর্মীয় কার্যক্রম, সুষ্ঠু ব্যবস্থাপনা এবং সার্বিক উন্নয়নে নতুন কমিটি কার্যকর ভূমিকা রাখবে। এ সময় উপস্থিত মুসল্লি ও স্থানীয় বাসিন্দারাও নতুন কমিটির সফলতা কামনা করেন।
রিপোর্টার: Admin মাহবুব আলম জুয়েল
ক্যাটাগরি: দেশের খবর
