গাজীপুর সিটি কর্পোরেশনের ৫ হাজার ১০২ কোটি টাকার বাজেট ঘোষণা

গাজীপুর প্রতিনিধি মাহবুব আলম জুয়েল
গাজীপুর সিটি কর্পোরেশনের ২০২৬–২০২৭ অর্থবছরের বাজেট আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। রোববার (২৬ জুলাই ২০২৬) গাজীপুর সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক মোঃ শওকত হোসেন সরকার এ বাজেট ঘোষণা করেন।
ঘোষিত বাজেটের মোট আকার নির্ধারণ করা হয়েছে ৫ হাজার ১০২ কোটি ৩৫ লাখ ৮ হাজার টাকা।
বাজেট ঘোষণা অনুষ্ঠানে প্রশাসক মোঃ শওকত হোসেন সরকার বলেন, এ বাজেটের সফল বাস্তবায়নে গাজীপুর সিটি কর্পোরেশন এলাকার সর্বস্তরের নাগরিক, জনপ্রতিনিধি, ব্যবসায়ী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসহ সব শ্রেণি-পেশার মানুষের আন্তরিক সহযোগিতা ও সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তিনি বলেন, একটি আধুনিক, পরিচ্ছন্ন, পরিকল্পিত ও নাগরিকবান্ধব গাজীপুর গড়ে তুলতে সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। এ লক্ষ্য অর্জনে তিনি নগরবাসীর সহযোগিতা কামনা করেন।
সিটি কর্পোরেশন সূত্র জানায়, উন্নয়নমুখী এ বাজেটে অবকাঠামোগত উন্নয়ন, আধুনিক নগর ব্যবস্থাপনা, জনসেবার মানোন্নয়ন, পরিচ্ছন্ন ও সবুজ নগরী গঠন এবং নাগরিক জীবনমান উন্নয়নের বিষয়গুলোকে গুরুত্ব দেওয়া হয়েছে।
সংশ্লিষ্টরা আশা করছেন, এ বাজেট বাস্তবায়নের মাধ্যমে গাজীপুরকে একটি পরিকল্পিত, টেকসই ও স্মার্ট নগরী হিসেবে গড়ে তোলার কার্যক্রম আরও গতিশীল হবে।
গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ শওকত হোসেন সরকার সময়োপযোগী, জনকল্যাণমুখী ও উন্নয়নবান্ধব বাজেট উপস্থাপনের জন্য বিভিন্ন মহল থেকে অভিনন্দন ও শুভেচ্ছা পেয়েছেন।
নগরবাসীর প্রত্যাশা, ২০২৬–২০২৭ অর্থবছরের এ বাজেট সফলভাবে বাস্তবায়নের মাধ্যমে গাজীপুরের উন্নয়নের অগ্রযাত্রা আরও বেগবান হবে।
রিপোর্টার: Admin মাহবুব আলম জুয়েল
ক্যাটাগরি: দেশের খবর
