BACK TO NEWS
Logo

দৈনিক সর্বশেষ সংবাদ

দেশ ও জনগনের কথা বলে

www.dailylatestnews.news

প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬ || প্রকাশের তারিখঃ ১৯ আগস্ট, ২০২৬

সাংবাদিক টুটুলের ওপর নৃশংস হামলার প্রতিবাদে গাজীপুরে মানববন্ধন, দ্রুত গ্রেপ্তারের দাবি

সাংবাদিক টুটুলের ওপর নৃশংস হামলার প্রতিবাদে গাজীপুরে মানববন্ধন, দ্রুত গ্রেপ্তারের দাবি
প্রতিবেদক: মাহবুব আলম জুয়েল গাজীপুর মহানগরের গাছা থানা প্রেসক্লাবের দপ্তর সম্পাদক ও দৈনিক প্রতিদিন কাগজের মহানগর প্রতিনিধি মোহাম্মদ শরীফ ওমর টুটুলের ওপর নৃশংস হামলার প্রতিবাদে এবং হামলায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট) সকাল ১১টায় গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) হেডকোয়ার্টারের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে গাজীপুরের বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশ নেন। গাছা থানা প্রেসক্লাবের সভাপতি মো. আনিসুর ইসলামের সভাপতিত্বে মানববন্ধনে সঞ্চালনা করেন গাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদের ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক এবং দৈনিক আজকের আওয়াজ-এর গাজীপুর প্রতিনিধি মো. ইব্রাহীম খলিল। মানববন্ধনে বক্তারা বলেন, একজন সংবাদকর্মীর ওপর হামলা শুধু একজন ব্যক্তির ওপর হামলা নয়; এটি স্বাধীন সাংবাদিকতা ও গণমাধ্যমের কণ্ঠরোধের অপচেষ্টা। সাংবাদিক টুটুলের ওপর হামলার ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে। অন্যথায় সাংবাদিক সমাজ আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে। বক্তারা আরও বলেন, সাংবাদিকরা সমাজের অনিয়ম, দুর্নীতি, অপরাধ ও অসঙ্গতি তুলে ধরে মানুষের অধিকার প্রতিষ্ঠায় কাজ করেন। সংবাদ প্রকাশের কারণে কোনো সাংবাদিককে হামলা, হুমকি বা হয়রানির শিকার হতে হলে তা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। তারা হামলার সঙ্গে জড়িত প্রত্যেক ব্যক্তিকে দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান। একই সঙ্গে গাজীপুরে কর্মরত সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানান। বক্তারা অভিযোগ করেন, হামলায় জড়িতরা পিতা-পুত্র। তাদের দাবি, হামলায় অভিযুক্ত পুত্র অতীতে নিষিদ্ধ ঘোষিত গাছা থানা আওয়ামী যুবলীগের প্রভাবশালী সদস্য হিসেবে এলাকায় প্রভাব বিস্তার করেছেন। গত ১৭ বছরে যুবলীগের ছত্রচ্ছায়ায় তিনি তার পিতাকেও বিভিন্নভাবে প্রভাবশালী অবস্থানে রেখেছেন বলে অভিযোগ করেন বক্তারা। তবে এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্টদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। মানববন্ধন থেকে বক্তারা বলেন, সাংবাদিকের ওপর হামলা করে সত্য প্রকাশের পথ বন্ধ করা যাবে ন
রিপোর্টার: Admin মাহবুব আলম জুয়েল
ক্যাটাগরি: দেশের খবর

সম্পাদক ও প্রকাশক: মাহবুব আলম | অফিস: তেজকুনি পাড়া, ফার্মগেট

ইমেইল: info@dailylatestnewsbd.com | ফোন: +8801345160892