BACK TO NEWS
Logo

দৈনিক সর্বশেষ সংবাদ

দেশ ও জনগনের কথা বলে

www.dailylatestnews.news

প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬ || প্রকাশের তারিখঃ ১৮ জুলাই, ২০২৬

টঙ্গীতে ৫০০ গ্রাম গাঁজাসহ আলোচিত মাদক সম্রাজ্ঞী কারিমা গ্রেপ্তার

টঙ্গীতে ৫০০ গ্রাম গাঁজাসহ আলোচিত মাদক সম্রাজ্ঞী কারিমা গ্রেপ্তার
গাজীপুর প্রতিনিধি গাজীপুর মহানগরীর টঙ্গীতে বিশেষ অভিযান চালিয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ আলোচিত মাদক সম্রাজ্ঞী মোছা. কারিমা বেগম (৪১)কে গ্রেপ্তার করেছে টঙ্গী পূর্ব থানা পুলিশ। পুলিশ জানায়, বৃহস্পতিবার (১৬ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে টঙ্গী পূর্ব থানার হিমারদীঘি আমতলী কেরানীরটেক বস্তি এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে এসআই (সেকেন্ড অফিসার) মো. তুহিনের নেতৃত্বে এসআই সাখাওয়াত হোসেন, এসআই মোন্নাফ ও সঙ্গীয় ফোর্স অংশ নেয়। এ সময় কারিমা বেগমকে ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার কারিমা বেগম কেরানীরটেক এলাকার কাদির মিয়ার মেয়ে। পুলিশ সূত্রে জানা যায়, কারিমা বেগমের বিরুদ্ধে টঙ্গী পূর্ব থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর একাধিক মামলাসহ হত্যা চেষ্টা, চুরি, মারধর ও অন্যান্য অপরাধে মোট ছয়টি মামলা রয়েছে। টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মেহেদী হাসান, পিপিএম (সেবা) গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, বিশেষ অভিযানে কারিমা বেগমকে মাদকসহ গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার দুপুরে তাকে গাজীপুর আদালতে পাঠানো হয়েছে।
রিপোর্টার: Admin মাহবুব আলম জুয়েল
ক্যাটাগরি: দেশের খবর

সম্পাদক ও প্রকাশক: মাহবুব আলম | অফিস: তেজকুনি পাড়া, ফার্মগেট

ইমেইল: info@dailylatestnewsbd.com | ফোন: +8801345160892