গাজীপুরের টঙ্গী টিএনটি মাঠে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি ডে-নাইট মিনি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর বিএনপির সভাপতি ও গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক শওকত হোসেন সরকার। সভাপতিত্ব করেন টঙ্গী পূর্ব থানা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি রাশেদুল ইসলাম কিরণ।
টুর্নামেন্টের উদ্বোধন করেন টঙ্গী পূর্ব থানা যুবদলের সদস্য সচিব নাজমুল হোসেন মন্ডল। অনুষ্ঠান সঞ্চালনা করেন গাজীপুর মহানগর ছাত্রদলের প্রতিষ্ঠাতা সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ উজ্জল হোসেন।
সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর বিএনপির সাবেক দপ্তর সম্পাদক আব্দুর রহিম খান কালা। এছাড়াও উপস্থিত ছিলেন টঙ্গী পূর্ব থানা কৃষকদলের সদস্য সচিব মোঃ আবুল কালামসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
প্রধান অতিথি তার বক্তব্যে এলাকার উন্নয়নে বিভিন্ন প্রতিশ্রুতি দেন এবং টুর্নামেন্ট শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
রিপোর্টার: Admin মাহবুব আলম জুয়েল
ক্যাটাগরি: দেশের খবর
