BACK TO NEWS
Logo

দৈনিক সর্বশেষ সংবাদ

দেশ ও জনগনের কথা বলে

www.dailylatestnews.news

প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ১০ জুলাই, ২০২৬ || প্রকাশের তারিখঃ ১০ জুলাই, ২০২৬

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান গোল্ড কাপ ফুটবলে বিকেএসপির জয়

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান গোল্ড কাপ ফুটবলে বিকেএসপির জয়
গাজীপুর প্রতিনিধি: গাজীপুরে অনুষ্ঠিত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট-এ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে বিকেএসপি, ঢাকা। টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাজীপুর মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও গাজীপুর-২ আসনের সংসদ সদস্য এম. মনজুরুল করিম রনি। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর বিএনপির সভাপতি ও গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক শওকত হোসেন সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুরের জেলা প্রশাসক মো. নুরুল করিম ভূঁইয়া, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. ইসরাইল হাওলাদার এবং গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুল হালিম মোল্লা। এ ছাড়া বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ ক্রীড়াপ্রেমীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। খেলা শেষে বিজয়ী দল বিকেএসপি, ঢাকার খেলোয়াড়দের মধ্যে ট্রফি ও পুরস্কার তুলে দেন অতিথিরা। এ সময় বক্তারা বলেন, তরুণদের মাদক ও অপরাধ থেকে দূরে রেখে সুস্থ সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই। এ ধরনের আয়োজন ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন। টুর্নামেন্ট ঘিরে খেলোয়াড় ও দর্শকদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। সমাপনী অনুষ্ঠানে বিজয়ী দলকে অভিনন্দন জানিয়ে আয়োজকদের সফল আয়োজনের প্রশংসা করেন অতিথিরা।
রিপোর্টার: Admin মাহবুব আলম জুয়েল
ক্যাটাগরি: দেশের খবর

সম্পাদক ও প্রকাশক: মাহবুব আলম | অফিস: তেজকুনি পাড়া, ফার্মগেট

ইমেইল: info@dailylatestnewsbd.com | ফোন: +8801345160892