প্রধানমন্ত্রীর ভিভিআইপি নিরাপত্তা ডিউটি উপলক্ষে গাজীপুরে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার, গাজীপুর :
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর ভিভিআইপি নিরাপত্তা ডিউটি উপলক্ষে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে বিশেষ ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৯ মে ২০২৬) গাজীপুর মেট্রোপলিটন পুলিশের আয়োজনে অনুষ্ঠিত এ ব্রিফিং প্যারেডে সভাপতিত্ব করেন পুলিশ কমিশনার মোঃ ইসরাইল হাওলাদার।
ব্রিফিংকালে তিনি ট্রাফিক ব্যবস্থাপনা, গোয়েন্দা নজরদারি, সাদা পোশাকে নিরাপত্তা জোরদারসহ সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যদের সর্বোচ্চ সতর্কতা, পেশাদারিত্ব ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা দেন।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ তাহেরুল হক চৌহান, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস) মোহাম্মদ বেলায়েত হোসেন, উপ-পুলিশ কমিশনারবৃন্দ, বিভিন্ন থানার অফিসার ইনচার্জবৃন্দসহ গাজীপুর মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন ইউনিটের কর্মকর্তারা।
এছাড়াও ব্রিফিং প্যারেডে সকল পর্যায়ের পুলিশ কর্মকর্তা ও ফোর্স সদস্যরা অংশগ্রহণ করেন।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশ সূত্র জানায়, মাননীয় প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।
রিপোর্টার: Admin মাহবুব আলম জুয়েল
ক্যাটাগরি: দেশের খবর
