দেশের খবর
গাজীপুরে ক্লু-লেস হত্যা ও ডাকাতি মামলার রহস্য উদ্ঘাটন
গাজীপুরে ক্লু-লেস হত্যা ও ডাকাতি মামলার রহস্য উদ্ঘাটন
Admin মাহবুব আলম জুয়েল
২৫ এপ্রিল, ২০২৬
6 views
Print
Share:
Link Copied!

পুলিশ কর্মকর্তাদের পুরস্কার প্রদান
গাজীপুর: ক্লু-লেস হত্যা ও গুরুত্বপূর্ণ অপরাধমূলক মামলার রহস্য উদ্ঘাটন, আসামী গ্রেফতার এবং লুণ্ঠিত মালামাল উদ্ধারে বিশেষ অবদান রাখায় গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) একাধিক কর্মকর্তাকে পুরস্কৃত করেছে বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার্স।
গত ২২ এপ্রিল ২০২৬ তারিখে আয়োজিত এক অনুষ্ঠানে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মোঃ ইসরাইল হাওলাদার সংশ্লিষ্ট কর্মকর্তাদের হাতে আনুষ্ঠানিকভাবে এ পুরস্কার তুলে দেন।
পুলিশ সূত্রে জানা যায়, বাসন থানার মামলা নং-১৪ (ধারা: ৩০২/৩৪) অনুযায়ী ২০২৫ সালের ৮ এপ্রিল সাংবাদিক আসাদুজ্জামান ভূইয়াকে অজ্ঞাত দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে হত্যা করে। তদন্তকারী কর্মকর্তা এসআই দুলাল চন্দ্র ঘটনাস্থল পরিদর্শন, আলামত সংগ্রহ এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় রহস্য উদ্ঘাটন করে অভিযানে আসামী গ্রেফতার করতে সক্ষম হন।
অন্যদিকে, টঙ্গী পূর্ব থানার মামলা নং-১২ (ধারা: ৩০২/২০১/৩৪) অনুযায়ী ২০২৫ সালের ৯ এপ্রিল স্টেশন রোড এলাকায় অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। এসআই মেহেদী হাসান তথ্যপ্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন করে জড়িতদের গ্রেফতার করেন।
এছাড়া গাছা থানার মামলা নং-১২ (ধারা: ৩৯৫/৩৯৭) অনুযায়ী ২০২৫ সালের ১০ এপ্রিল একটি বাসায় সংঘবদ্ধ ডাকাতির ঘটনায় স্বর্ণালংকার ও নগদ অর্থ লুট করা হয়। পুলিশ পরিদর্শক (তদন্ত) মেহেদী হাসান অভিযান পরিচালনা করে ডাকাত দলের সদস্যদের গ্রেফতার এবং লুণ্ঠিত মালামাল উদ্ধার করেন।
পুলিশ জানায়, উল্লিখিত ঘটনাগুলো ছিল জটিল ও ক্লু-লেস। দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা পেশাদারিত্ব, দক্ষতা ও নিষ্ঠার সঙ্গে তদন্ত পরিচালনা করে এসব মামলার সফল সমাধান করেন। তাদের এ সাফল্যের স্বীকৃতিস্বরূপ পুরস্কার প্রদান করা হয়।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, জননিরাপত্তা নিশ্চিত করা ও আইন-শৃঙ্খলা রক্ষায় তারা সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ।
#news#দেশের খবর
Share:
Link Copied!
সম্পর্কিত খবর (Related News)

দেশের খবর•২৯ এপ্রিল, ২০২৬
গাজীপুর মহানগরের ৫৪ নম্বর ওয়ার্ডে জনসেবামূলক কর্মকাণ্ডে সক্রিয় রয়েছেন আজিজুল হক রাজু মাস্টার। স্থানীয় পর্যায়ে তিনি একজন শিক্ষক ও রাজনীতিক হিসেবে পরিচিত।

দেশের খবর•২৯ এপ্রিল, ২০২৬
গাজীপুর মহানগরের ৫৪ নম্বর ওয়ার্ডে জনসেবামূলক কর্মকাণ্ডে সক্রিয় রয়েছেন আজিজুল হক রাজু মাস্টার। স্থানীয় পর্যায়ে তিনি একজন শিক্ষক ও রাজনীতিক হিসেবে পরিচিত।

দেশের খবর•২৯ এপ্রিল, ২০২৬
