রাজনীতির বাস্তবতায় সবাই সমান প্রাপ্তির ভাগীদার হয় না। যারা রাজনীতিকে মানুষের কল্যাণ ও দেশের

সেবার মাধ্যম হিসেবে দেখেছেন, তারা কখনোই তাদের আদর্শ থেকে বিচ্যুত হয়ে অন্যায়ের সঙ্গে আপস করেননি।
এই অঙ্গনে কেউ আর্থিকভাবে লাভবান হন, কিন্তু দলীয় পদ-পদবী পান না। আবার কেউ পদ-পদবী অর্জন করেন, কিন্তু আর্থিক সাফল্য তাদের হাতে আসে না। এমনও অনেকে আছেন, যারা এ দুটির কোনোটিই পান না। তবুও এক শ্রেণির মানুষ রাজনীতিতে টিকে থাকেন কেবল দলীয় আদর্শ, দেশের প্রতি গভীর ভালোবাসা এবং ব্যক্তিগত সম্মানবোধকে ধারণ করে।
নেতৃত্বের প্রশ্ন এবং মানুষের ভবিষ্যৎ গন্তব্য নির্ধারণের চূড়ান্ত ক্ষমতা মহান আল্লাহর হাতে ন্যস্ত। তিনি যাকে ইচ্ছা সম্মানিত করেন, আবার যাকে ইচ্ছা অপমানিত করেন।
তাই দেশের প্রতি ভালোবাসা, দলের প্রতি আনুগত্য এবং সততার সঙ্গে জীবনযাপনই একজন আদর্শবাদী মানুষের প্রধান দায়িত্ব। মনে রাখতে হবে, মহান আল্লাহ যার জন্য যা নির্ধারণ করে রেখেছেন, তা তারই প্রাপ্য; অন্য কেউ তা লাভ করতে পারে না। আর যা নির্ধারিত নয়, তা শত চেষ্টা করেও অর্জন করা সম্ভব নয়।
রিপোর্টার: Admin মাহবুব আলম জুয়েল
ক্যাটাগরি: দেশের খবর
