গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনকে সামনে রেখে ৩৮ নং ওয়ার্ডে কাউন্সিলর পদে কামাল উদ্দিনকে নিয়ে জনমনে আশাবাদ

মাহবুব আলম জুয়েল
আসন্ন গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ৩৮ নং ওয়ার্ডে কাউন্সিলর পদে জনগণের আস্থা ও প্রত্যাশার প্রতীক হিসেবে আলোচনায় রয়েছেন গাছা থানা বিএনপির বিপ্লবী সাধারণ সম্পাদক প্রিয় নেতা কামাল উদ্দিন। তিনি সাবেক ভাইস চেয়ারম্যান মরহুম আবেদ আলী সাহেবের সুযোগ্য সন্তান এবং ৯০’র স্বৈরাচারবিরোধী আন্দোলনের একজন সাহসী রাজপথের সৈনিক হিসেবে এলাকায় সুপরিচিত।
রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডে দীর্ঘদিন সক্রিয় থাকা কামাল উদ্দিন ছাত্রদলের সোনালী ফসল হিসেবে দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের কাছে গ্রহণযোগ্যতা অর্জন করেছেন। স্থানীয় উন্নয়ন, জনসেবামূলক কার্যক্রম এবং সাধারণ মানুষের পাশে থাকার কারণে ৩৮ নং ওয়ার্ডবাসীর মধ্যে তাকে নিয়ে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।
এলাকাবাসীর প্রত্যাশা, আগামী সিটি করপোরেশন নির্বাচনে সর্বস্তরের জনগণের ভালোবাসা, দোয়া ও সমর্থনে বিপুল ভোটে বিজয়ী হয়ে কাউন্সিলর নির্বাচিত হবেন কামাল উদ্দিন। ইতোমধ্যে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তার জন্য দোয়া ও সমর্থন জানাচ্ছেন।
সাধারণ ভোটারদের বিশ্বাস, যোগ্য নেতৃত্ব ও জনসেবার মানসিকতা নিয়ে কামাল উদ্দিন ৩৮ নং ওয়ার্ডকে একটি আধুনিক, উন্নত ও জনবান্ধব ওয়ার্ড হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।
ইনশাআল্লাহ, মহান আল্লাহ তায়ালার রহমতে জনগণের ভালোবাসা ও সর্বোচ্চ ম্যান্ডেট নিয়ে বিজয়ের লক্ষ্যে এগিয়ে যাবেন তিনি। আমিন।
রিপোর্টার: Admin মাহবুব আলম জুয়েল
ক্যাটাগরি: দেশের খবর
