গাজীপুরে মহিলা কাউন্সিলর প্রার্থী ফারিবা চৌধুরী লেমির দোয়া মাহফিল অনুষ্ঠিত

মাহবুব আলম জুয়েল
আসন্ন গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদপ্রার্থী ফারিবা চৌধুরী লেমির পক্ষ থেকে আজ শুক্রবার বাদ জুমা এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ৪৬, ৪৭ ও ৪৮ নম্বর ওয়ার্ড সমন্বয়ে আয়োজিত এ অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বিশেষ করে ৪৮ নম্বর ওয়ার্ডে অনুষ্ঠিত এ দোয়া মাহফিলে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃস্থানীয় নেতাকর্মীরা অংশ নেন এবং প্রার্থীর সফলতা কামনা করেন।
এ সময় ফারিবা চৌধুরী লেমি বলেন, “আমি ৪৬, ৪৭ ও ৪৮ নম্বর ওয়ার্ডের সাধারণ মানুষের জন্য কাজ করতে চাই। জনগণের সুখে-দুঃখে পাশে থেকে একটি মানবিক ও উন্নয়নমুখী সমাজ গড়তে চাই। নতুন প্রজন্ম ও নতুন নেতৃত্বকে সুযোগ দিতে হবে।”
তিনি আরও বলেন, এলাকার উন্নয়ন, নারীর ক্ষমতায়ন এবং নাগরিক সেবার মান উন্নয়নে তিনি নিরলসভাবে কাজ করতে চান। এ জন্য তিনি সাধারণ জনগণের দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করেন।
দোয়া মাহফিল শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
রিপোর্টার: Admin মাহবুব আলম জুয়েল
ক্যাটাগরি: দেশের খবর
