সাংবাদিক তুহিন হত্যার এক বছর, দ্রুত বিচারের দাবি

গাজীপুর প্রতিনিধি
সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যাকাণ্ডের এক বছর পূর্ণ হয়েছে আজ। এক বছর পেরিয়ে গেলেও হত্যার চূড়ান্ত বিচার না হওয়ায় ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছেন সাংবাদিক সমাজ ও সচেতন নাগরিকেরা। তাঁরা দ্রুত বিচার সম্পন্ন করে অপরাধ প্রমাণিত হলে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
বক্তারা বলেন, সত্য ও অন্যায়ের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করতে গিয়ে কোনো সাংবাদিক হত্যার শিকার হলে এর বিচার বিলম্বিত হওয়া মুক্ত গণমাধ্যম ও আইনের শাসনের জন্য উদ্বেগের বিষয়। তুহিন হত্যার তদন্ত ও বিচারপ্রক্রিয়া স্বচ্ছ, নিরপেক্ষ ও দ্রুত সম্পন্ন করতে হবে। একই সঙ্গে কোনো নিরপরাধ ব্যক্তি যেন হয়রানির শিকার না হন এবং অপরাধীরা প্রভাব বা ক্ষমতার কারণে যাতে পার না পায়, তা নিশ্চিত করতে হবে।
তুহিনের পরিবারের প্রতি সহমর্মিতা জানিয়ে তাঁরা বলেন, দীর্ঘদিন ধরে বিচারপ্রক্রিয়ার অপেক্ষা পরিবারের কষ্ট আরও বাড়িয়েছে। তাই রাষ্ট্রকে পরিবারের পাশে দাঁড়ানোর পাশাপাশি মামলার অগ্রগতি নিশ্চিত করতে হবে।
সাংবাদিক সংগঠনগুলোর প্রতি ঐক্যবদ্ধভাবে বিচারের দাবি জানানোর আহ্বান জানিয়ে বক্তারা বলেন, তুহিন হত্যার দৃষ্টান্তমূলক বিচার ভবিষ্যতে সাংবাদিকদের ওপর হামলা ও নির্যাতন প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তাঁদের দাবি, সাংবাদিক তুহিন হত্যার দ্রুত বিচার, অপরাধ প্রমাণিত হলে দৃষ্টান্তমূলক শাস্তি এবং সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
রিপোর্টার: Admin মাহবুব আলম জুয়েল
ক্যাটাগরি: দেশের খবর
