BACK TO NEWS
Logo

দৈনিক সর্বশেষ সংবাদ

দেশ ও জনগনের কথা বলে

www.dailylatestnews.news

প্রিন্ট এর তারিখঃ শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬ || প্রকাশের তারিখঃ ১২ সেপ্টেম্বর, ২০২৬

গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের কমিটি নের্তৃবৃন্দকে ব্যবসায়ীদের মিষ্টিমূখ

গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের কমিটি নের্তৃবৃন্দকে ব্যবসায়ীদের মিষ্টিমূখ
গোলাপগঞ্জ সংবাদদাতা সিলেটের গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে মিষ্টিমূখ করিয়ে শুভেচ্ছা জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ীরা। শুক্রবার রাতে পৌর শহরের ওয়ারিছ উল্লাহ মার্কেটের ২য় তলায় অবস্থিত উপজেলা প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে উপস্থিত হয়ে এই মিষ্টিমূখ করে শুভেচ্ছা জানানো হয়। এসময় উপজেলা প্রেসক্লাবের সভাপতি ছানু মিয়া, সাধারণ সম্পাদক হারিছ আলী ও সাংগঠনিক সম্পাদক সাহাদাত হোসেন কামাল খান সহ ক্লাবের নের্তৃবৃন্দ শুভেচ্ছা জানান ব্যবসায়ীদের। এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রেসক্লাবের সভাপতি ছানু মিয়া, সিনিয়র সহ-সভাপতি শাহান উদ্দিন নাজু, সাধারণ সম্পাদক হারিছ আলী, সাংগঠনিক সম্পাদক সাহাদাত হোসেন কামাল, সহ-সাংগঠনিক সম্পাদক রিপন আহমদ,সহ দপ্তর বিষয়ক সম্পাদক আব্দুর রশিদ মুন্না,ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা আব্দুল হাসিব সদস্য,তাবারক আলী,আব্দুল মালেক,বিশিষ্ট ব্যবসায়ী আবুল হোসেন সহ প্রমুখ।
রিপোর্টার: Admin মাহবুব আলম জুয়েল
ক্যাটাগরি: দেশের খবর

সম্পাদক ও প্রকাশক: মাহবুব আলম | অফিস: তেজকুনি পাড়া, ফার্মগেট

ইমেইল: info@dailylatestnewsbd.com | ফোন: +8801345160892