BACK TO NEWS
Logo

দৈনিক সর্বশেষ সংবাদ

দেশ ও জনগনের কথা বলে

www.dailylatestnews.news

প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৬ || প্রকাশের তারিখঃ ১৯ জানুয়ারী, ২০২৬

আমির হামজার সকল ওয়াজ-মাহফিল স্থগিত ঘোষণা

আমির হামজার সকল ওয়াজ-মাহফিল স্থগিত ঘোষণা
নিরাপত্তা সংকট ও সার্বিক পরিস্থিতি বিবেচনায় সব ওয়াজ মাহফিল স্থগিত করেছেন মুফতি আমির হামজা। আজ সোমবার (১৯ জানুয়ারি) আমির হামজা তার ফেসবুকে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান। ফেসবুক পোস্টে তিনি বলেন, ‘প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আমি অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে, নিরাপত্তা সংকট ও সার্বিক পরিস্থিতি বিবেচনায় দেশের বিভিন্ন প্রান্তে আমার ওয়াজ বা তাফসির মাহফিলের সব শিডিউল (সময়সূচি) আজ থেকে স্থগিত ঘোষণা করছি।’ তিনি আরো বলেন, ‘এমন কঠিন সিদ্ধান্তের জন্য আমার তাফসির মাহফিলের সিডিউল নেওয়া আয়োজক কমিটির কাছে ক্ষমা চাচ্ছি। আপনাদের দোয়ায় শামিল রাখবেন।’
রিপোর্টার: Admin মাহবুব আলম জুয়েল
ক্যাটাগরি: দেশের খবর

সম্পাদক ও প্রকাশক: মাহবুব আলম | অফিস: তেজকুনি পাড়া, ফার্মগেট

ইমেইল: info@dailylatestnewsbd.com | ফোন: +8801345160892