BACK TO NEWS
Logo

দৈনিক সর্বশেষ সংবাদ

দেশ ও জনগনের কথা বলে

www.dailylatestnews.news

প্রিন্ট এর তারিখঃ বুধবার, ৪ মার্চ, ২০২৬ || প্রকাশের তারিখঃ ৪ মার্চ, ২০২৬

টঙ্গীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে পথচারী আহত, গণধোলাইয়ে আটক ১

টঙ্গীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে পথচারী আহত, গণধোলাইয়ে আটক ১
মঙ্গলবার (রাত ১০টা ৫০ মিনিটে) টঙ্গী পশ্চিম থানা এলাকার হোসেন মার্কেট সংলগ্ন নিপ্পন গার্মেন্টসের সামনে ঢাকা–ময়মনসিংহ মহাসড়ক-এর ফুটপাতে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, অজ্ঞাত এক পথচারী মহাসড়কের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় হঠাৎ ২-৩ জন ছিনতাইকারী তার ওপর হামলা চালায়। এ সময় ভিকটিম ছিনতাইকারীদের কবল থেকে রক্ষা পাওয়ার চেষ্টা করলে ছিনতাইকারীদের একজন পথচারী'র গলায় ছুরিকাঘাত করে। এতে তিনি গুরুতর আহত হন। চিৎকার শুনে আশপাশের লোকজন দ্রুত এগিয়ে এসে ছিনতাইকারীদের ধাওয়া দেয় এবং একজনকে ধরে গণধোলাই দেয়। পরে গুরুতর আহত পথচারীকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল-এ পাঠানো হয়। খবর পেয়ে টঙ্গী পশ্চিম থানার এসআই হারুনুর রশিদ সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে পৌঁছে গণধোলাইয়ে আহত ছিনতাইকারীকে উদ্ধার করে শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতাল-এ ভর্তি করেন। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
রিপোর্টার: Admin মাহবুব আলম জুয়েল
ক্যাটাগরি: দেশের খবর

সম্পাদক ও প্রকাশক: মাহবুব আলম | অফিস: তেজকুনি পাড়া, ফার্মগেট

ইমেইল: info@dailylatestnewsbd.com | ফোন: +8801345160892