BACK TO NEWS
Logo

দৈনিক সর্বশেষ সংবাদ

দেশ ও জনগনের কথা বলে

www.dailylatestnews.news

প্রিন্ট এর তারিখঃ শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬ || প্রকাশের তারিখঃ ১২ সেপ্টেম্বর, ২০২৬

হায়দরাবাদে জাগিরারটেক মসজিদের ফ্লোর মেরামতে ‘নবীন প্রবীণ জনকল্যাণ সংস্থা’র সিমেন্ট বিতরণ

হায়দরাবাদে জাগিরারটেক মসজিদের ফ্লোর মেরামতে ‘নবীন প্রবীণ জনকল্যাণ সংস্থা’র সিমেন্ট বিতরণ
গাজীপুর প্রতিনিধি: গাজীপুর সিটি কর্পোরেশনের ৩৯ নং ওয়ার্ডের ঐতিহ্যবাহী হায়দরাবাদে গ্রামের জাগিরারটেক জামে মসজিদের ভেঙে যাওয়া ফ্লোরের ফাটল মেরামতের জন্য উদ্যোগ নিয়েছে স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন ‘নবীন প্রবীণ জনকল্যাণ সংস্থা’। সংস্থার পক্ষ হতে মসজিদ কর্তৃপক্ষের হাতে বেশ কয়েক ব্যাগ সিমেন্ট তুলে দেওয়া হয়। স্থানীয় সূত্রে জানা যায়, জাগিরারটেক জামে মসজিদের ফ্লোরে বেশ কয়েকটি ফাটল দেখা দেওয়ায় এবং কিছু অংশ ভেঙে যাওয়ায় সাধারণ মুসল্লিদের নিয়মিত সালাত আদায়ে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছিল। বিষয়টি জানতে পেরে ‘নবীন প্রবীণ জনকল্যাণ সংস্থা’ দ্রুত পদক্ষেপ গ্রহণ করে এবং প্রয়োজনীয় সিমেন্ট সহায়তা প্রদান করে। স্থানীয় বাসিন্দারা জানান, এই সহায়তার ফলে মসজিদের ফ্লোরের সংস্কারকাজ দ্রুত সম্পন্ন করা সম্ভব হবে। এ বিষয়ে নবীন প্রবীণ জনকল্যাণ সংস্থার কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক গাজী মামুন বলেন, “ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানের উন্নয়ন এবং সাধারণ মানুষের যেকোনো প্রয়োজনে পাশে থাকা আমাদের সামাজিক ও মানবিক দায়িত্ব। জাগিরারটেক জামে মসজিদের ফ্লোর ক্ষতিগ্রস্ত হওয়ায় মুসল্লিদের যে কষ্ট হচ্ছিল, তা লাঘবে আমরা আমাদের ক্ষুদ্র সামর্থ্য নিয়ে এগিয়ে এসেছি। ইনশাআল্লাহ, সমাজ উন্নয়ন, অবহেলিত অবকাঠামোর সংস্কার ও জনকল্যাণমূলক এই জাতীয় কর্মকাণ্ড আগামী দিনেও আমাদের সংস্থার পক্ষ থেকে অব্যাহত থাকবে।” সংস্থার সহ-সভাপতি শওকত আলী ফকির তাঁর বক্তব্যে বলেন, “নবীন ও প্রবীণদের যৌথ সমন্বয়ে সমাজ ও ধর্মীয় প্রতিষ্ঠানের যেকোনো উন্নয়নমূলক কাজে অংশ নিতে পেরে আমরা গর্বিত। সমাজের প্রতিটি শুভকাজে আমাদের এই পথচলা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।” এছাড়াও নবীন প্রবীণ জনকল্যাণ সংস্থার কেন্দ্রীয় কমিটির সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মোঃ সোহরাব হোসেন বলেন, “আমাদের লক্ষ্যই হচ্ছে সমাজের অবহেলিত দিকগুলোতে নজর দেওয়া এবং পারস্পরিক সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া। জাগিরারটেক মসজিদের এই ফাটল মেরামতে শরিক হতে পেরে আমরা আনন্দিত। আগামীতেও সামাজিক কল্যাণে আমরা সর্বদা প্রস্তুত থাকব।” সংগঠনের এই মহতী উদ্যোগ প্রসঙ্গে জাগিরারটেক জামে মসজিদের ইমাম ও খতিব জুলফিকার আলী রাজু বলেন, “ফ্লোর ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে মুসল্লিদের নামাজ আদায়ে বেশ কষ্ট হচ্ছিল। ‘নবীন প্রবীণ জনকল্যাণ সংস্থা’ সময়োপযোগী পদক্ষেপ নিয়ে সিমেন্ট সহায়তা প্রদান করায় আমি তাঁদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি। মহান আল্লাহ রাব্বুল আলামিন তাঁদের এই শুভ উদ্যোগকে কবুল করুন এবং সংগঠনের সামাজিক ও ধর্মীয় সেবামূলক কার্যক্রমকে আরও সফল ও প্রসারিত করুন।” সংস্থাটির এই মানবিক ও সময়োপযোগী উদ্যোগের প্রশংসা করে গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন মসজিদ পরিচালনা কমিটিসহ এলাকার সর্বস্তরের ধর্মপ্রাণ মুসল্লি ও প্রবীণ ব্যক্তিবর্গ।
রিপোর্টার: Admin মাহবুব আলম জুয়েল
ক্যাটাগরি: দেশের খবর

সম্পাদক ও প্রকাশক: মাহবুব আলম | অফিস: তেজকুনি পাড়া, ফার্মগেট

ইমেইল: info@dailylatestnewsbd.com | ফোন: +8801345160892