সাংবাদিক মোসলেহ উদ্দিন বাচ্চুর ওপর হামলার প্রতিবাদে গাজীপুরে মানববন্ধন, স্মারকলিপি প্রদান

গাজীপুর প্রতিনিধি: সাংবাদিক মোসলেহ উদ্দিন বাচ্চুর ওপর সন্ত্রাসী হামলাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গাজীপুরে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। গাজীপুর সেন্ট্রাল প্রেস ক্লাবসহ জেলার বিভিন্ন সাংবাদিক সংগঠনের উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয়ের প্রধান ফটকের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা অবিলম্বে হামলাকারীদের শনাক্ত করে আইনের আওতায় এনে দ্রুত বিচার কার্য পরিচালনার দাবি জানান। তারা বলেন, সাংবাদিকদের ওপর হামলা গণমাধ্যমের স্বাধীনতার ওপর আঘাত এবং এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে কঠোর ব্যবস্থা নেওয়া জরুরি।
মানববন্ধন শেষে গাজীপুর জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে স্মারকলিপি প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন গাজীপুর সেন্ট্রাল প্রেস ক্লাবের সভাপতি মো. আব্দুল ওয়াহাব রিংকো, দপ্তর সম্পাদক মো. শামীম খান, মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ও অন্যান্য সদস্যবৃন্দ এবং ঢাকা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোসলেহ উদ্দিন বাচ্চুসহ সাংবাদিক নেতৃবৃন্দ।
বক্তারা আশা প্রকাশ করেন, প্রশাসন দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করে দোষীদের আইনের আওতায় আনবে এবং সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করবে।
রিপোর্টার: Admin মাহবুব আলম জুয়েল
ক্যাটাগরি: দেশের খবর
