BACK TO NEWS
Logo

দৈনিক সর্বশেষ সংবাদ

দেশ ও জনগনের কথা বলে

www.dailylatestnews.news

প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৬ || প্রকাশের তারিখঃ ১৯ জানুয়ারী, ২০২৬

টঙ্গীর ৪৭ নম্বর ওয়ার্ডে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল

টঙ্গীর ৪৭ নম্বর ওয়ার্ডে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত  কামনায় দোয়া মাহফিল
রোববার (১৮ জানুয়ারি) রাত এশার নামাজের পর টঙ্গী পূর্ব থানার ৪৭ নম্বর ওয়ার্ড এলাকায় এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। ৪৭ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টঙ্গী পূর্ব থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির সদস্য রেজাউল ইসলাম রাসেল। দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি আরিফ হোসেন হাওলাদার। তিনি বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠায় বেগম খালেদা জিয়া আজীবন সংগ্রাম করে গেছেন। তাঁর নেতৃত্ব ও রাজনৈতিক ভূমিকা দেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ হয়ে থাকবে। বিশেষ অতিথির বক্তব্যে গাজীপুর মহানগর বিএনপির সাবেক আইনবিষয়ক সম্পাদক শহিদুল ইসলাম বলেন, আপসহীন নেতৃত্বের প্রতীক বেগম খালেদা জিয়া। তাঁর আদর্শ ও ত্যাগ নতুন প্রজন্মের নেতাকর্মীদের অনুপ্রেরণা জোগাবে। এ সময় আরও বক্তব্য দেন ৪৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ও টঙ্গী পূর্ব থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক নুরে মোস্তফা খান। তিনি বলেন, দলীয় ঐক্য বজায় রেখে সংগঠনকে শক্তিশালী করাই নেত্রীর প্রতি প্রকৃত সম্মান জানানো। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন টঙ্গী পূর্ব থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আরিফুল হক প্রধান সুবেল, যুগ্ম আহ্বায়ক মোখলেসুর রহমান, আলমগীর হোসেন দিপু, সাকিল পারভেজ, বাদলসহ স্বেচ্ছাসেবক দল, বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। অনুষ্ঠান শেষে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া মাহফিল সঞ্চালনা করেন স্বেচ্ছাসেবক দল নেতা মোহাম্মদ রাকিব।
রিপোর্টার: Admin মাহবুব আলম জুয়েল
ক্যাটাগরি: দেশের খবর

সম্পাদক ও প্রকাশক: মাহবুব আলম | অফিস: তেজকুনি পাড়া, ফার্মগেট

ইমেইল: info@dailylatestnewsbd.com | ফোন: +8801345160892