দেশের খবর
কেন্দুয়ায় বাসে ৭ হাজার পিস ইয়াবাসহ নারী আটক
কেন্দুয়ায় বাসে ৭ হাজার পিস ইয়াবাসহ নারী আটক
Admin মাহবুব আলম জুয়েল
১৮ জুলাই, ২০২৬
7 views
Print
Share:
Link Copied!

কেন্দুয়া (নেত্রকোণা) প্রতিনিধি
নেত্রকোণার কেন্দুয়ায় যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে প্রায় ২৮ লাখ টাকা মূল্যের ৭ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ এক নারীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। এ সময় তার কাছ থেকে একটি আইটেল বাটন মোবাইল ফোন এবং মাদক বিক্রির ৩ হাজার টাকা জব্দ করা হয়।
বুধবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার সান্দিকোনা ইউনিয়নের হেনারগাতী বাজার এলাকায় আঠারোবাড়ী-কেন্দুয়াগামী সড়কে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে এ অভিযান পরিচালনা করা হয়।
আটক মরিয়ম বেগম (৩৬) উপজেলার রয়েলবাড়ী ইউনিয়নের কান্দিপাড়া গ্রামের বাসিন্দা। তিনি স্থানীয় জুয়েল মিয়ার স্ত্রী।
ডিএনসি জানায়, চট্টগ্রাম থেকে কেন্দুয়াগামী একটি যাত্রীবাহী বাসে বিপুল পরিমাণ ইয়াবা আনা হচ্ছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে সহকারী পরিচালক মো. নাজমুল হকের নেতৃত্বে একটি দল হেনারগাতী এলাকায় চেকপোস্ট স্থাপন করে যানবাহনে তল্লাশি চালায়। একপর্যায়ে ‘আশেকানে হাওলাপুরী’ নামের একটি বাসে তল্লাশি চালিয়ে মরিয়ম বেগমের বহন করা দুটি প্যাকেট থেকে ৭ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের দাবি, জব্দ করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ২৮ লাখ টাকা। এ ছাড়া একটি আইটেল বাটন মোবাইল ফোন ও ৩ হাজার টাকা জব্দ করা হয়েছে।
এ ঘটনায় ডিএনসির পরিদর্শক মো. আল-আমিন বাদী হয়ে কেন্দুয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছেন।
নেত্রকোণা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. নাজমুল হক বলেন, আটক নারীকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে। মাদকের বিরুদ্ধে সরকারের ঘোষিত ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে অভিযান অব্যাহত থাকবে।
#news#দেশের খবর
Share:
Link Copied!
সম্পর্কিত খবর (Related News)

দেশের খবর•১২ সেপ্টেম্বর, ২০২৬
টঙ্গীর বন্ধ কারখানা চালুর উদ্যোগ, কর্মসংস্থানের আশায় হাজারো শ্রমিক

দেশের খবর•১২ সেপ্টেম্বর, ২০২৬
গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের কমিটি নের্তৃবৃন্দকে ব্যবসায়ীদের মিষ্টিমূখ

দেশের খবর•১২ সেপ্টেম্বর, ২০২৬
