BACK TO NEWS
Logo

দৈনিক সর্বশেষ সংবাদ

দেশ ও জনগনের কথা বলে

www.dailylatestnews.news

প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৬ || প্রকাশের তারিখঃ ২০ জানুয়ারী, ২০২৬

টঙ্গীর ৫৫ নম্বর ওয়ার্ডে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও মিলাদ মাহফিল

টঙ্গীর ৫৫ নম্বর ওয়ার্ডে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত  কামনা করে দোয়া ও মিলাদ মাহফিল
অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৯ জানুয়ারি) বাদ আসর টঙ্গী পূর্ব থানার অন্তর্গত মেলগেট এলাকায় এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। মেলগেট এলাকার বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এবং টঙ্গী পূর্ব থানা যুবদলের সদস্যসচিব আজিজুর রহমান টিপুর সার্বিক সহযোগিতায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৫৫ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আবুল হাসেম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আবদুর রহিম লিটন। সঞ্চালনা করেন থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক হারুনুর রশিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টঙ্গী পশ্চিম থানা যুবদলের সদস্যসচিব আজিজুর রহমান টিপু, ওয়ার্ড বিএনপির সভাপতি হাজী জহিরুল ইসলাম, সাধারণ সম্পাদক আবু সাকের, বিএনপি নেতা জামাল উদ্দিন, যুবদল নেতা সাইফুল ইসলাম, সালাউদ্দিন রহমাতুল্লাহ ও আল-আমিন। এ ছাড়া টঙ্গী পশ্চিম থানা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মনির হোসেনসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। দোয়া মাহফিলে মরহুম ব্যক্তির রুহের মাগফিরাত কামনা করা হয়। পাশাপাশি দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং গণতন্ত্রের ধারাবাহিকতা বজায় থাকার জন্য বিশেষ দোয়া করা হয়।
রিপোর্টার: Admin মাহবুব আলম জুয়েল
ক্যাটাগরি: দেশের খবর

সম্পাদক ও প্রকাশক: মাহবুব আলম | অফিস: তেজকুনি পাড়া, ফার্মগেট

ইমেইল: info@dailylatestnewsbd.com | ফোন: +8801345160892