BACK TO NEWS
Logo

দৈনিক সর্বশেষ সংবাদ

দেশ ও জনগনের কথা বলে

www.dailylatestnews.news

প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬ || প্রকাশের তারিখঃ ২৪ জুলাই, ২০২৬

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের মহাপরিচালক হলেন সালাহ্উদ্দিন সরকার

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের মহাপরিচালক হলেন সালাহ্উদ্দিন সরকার
প্রতিবেদক মাহবুব আলম জুয়েল #সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ সংস্থা, বোর্ড ও করপোরেশনে নতুন করে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী, ১২টি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে নিয়োগের অংশ হিসেবে ১১টি পদে গ্রেড-২ মর্যাদায় এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হয়েছে। এরই ধারাবাহিকতায় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের মহাপরিচালক (গ্রেড-২) পদে এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন মো. সালাহ্উদ্দিন সরকার। তাঁর এ নিয়োগে সহকর্মী, শুভানুধ্যায়ী ও সংশ্লিষ্ট মহলে আনন্দ ও সন্তোষ প্রকাশ করা হয়েছে। তাঁরা আশা প্রকাশ করেছেন, তাঁর দক্ষতা, অভিজ্ঞতা ও নেতৃত্বে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন শ্রমিকদের কল্যাণে আরও কার্যকর, গতিশীল ও জনবান্ধব ভূমিকা পালন করবে। মো. সালাহ্উদ্দিন সরকারকে আন্তরিক অভিনন্দন ও শুভকামনা জানানো হয়েছে।
রিপোর্টার: Admin মাহবুব আলম জুয়েল
ক্যাটাগরি: দেশের খবর

সম্পাদক ও প্রকাশক: মাহবুব আলম | অফিস: তেজকুনি পাড়া, ফার্মগেট

ইমেইল: info@dailylatestnewsbd.com | ফোন: +8801345160892