প্রতিক পাওয়ার পর টঙ্গীতে ধানের শীষের প্রথম জনসভা: ঐক্যের ডাক দিলেন এম মঞ্জুরুল করিম রনি

’প্রথম নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৩ জানুয়ারি) বেলা ৩ ঘটিকার সময় টঙ্গী কলেজ গেট সংলগ্ন শফি উদ্দিন সরকার একাডেমি এন্ড কলেজ মাঠ প্রাঙ্গণে এই বিশাল জনসভা অনুষ্ঠিত হয়। জনসভায় বিভিন্ন স্তরের নেতাকর্মী ও সমর্থকদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় শ্রমিক দলের কার্যকরি সভাপতি সালাহউদ্দিন সরকার। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক এমপি সাবেক গাজীপুর মহানগরের সভাপতি আলহাজ্ব আহসান উদ্দিন সরকার ও গাজীপুর-২ আসনে বিএনপি মনোনীত এমপি প্রার্থী ও গাজীপুর মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এম মঞ্জুরুল করিম রনি। জনসভাটি সঞ্চালনা করেন টঙ্গী পূর্ব থানা বিএনপির সভাপতি সরকার জাবেদ আহাম্মেদ সুমন ও টঙ্গী পশ্চিম থানা বিএনপির প্রভাষক বশির উদ্দিন । এছাড়া উপস্থিত ছিলেন , বর্তমান সভাপতি শওকত হোসেন সরকার, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি আরিফ হোসেন হাওলাদার, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক রাকিব উদ্দিন সরকার পাপ্পু টঙ্গী পূর্বতলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও ৪৮ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সফিউদ্দিন সফি ,গাজীপুর মহানগর যুবদলের প্রতিষ্ঠাতা সভাপতি জসিম উদ্দিন ভাট গাজীপুর মহানগরের যুবদলের সভাপতি সাজেদুল ইসলাম গাজীপুর মহানগরের যুবদলের সাধারণ সম্পাদক রাজু আহমেদ গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি শাহাদাত হোসেন শাহীন গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আব্দুল হালিম মোল্লা ,গাজীপুর মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক ফয়সাল হোসেন গাজীপুর মহানগর ছাত্রদলের সভাপতি রোহনুজ্জামান শুকুর ,গাজীপুর মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক মিরন টঙ্গী পূর্ব থানা যুবদলের আহবায়ক আকবর হোসেন ফারুক, সদস্য সচিব নাজমুল হোসেন মন্ডল, টঙ্গী পশ্চিম থানা যুবদলের আহবায়ক শেখ মোঃ সুমন, সদস্য সচিব আজিজুর রহমান টিপু,টঙ্গী পূর্ব থানা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আরিফুল হক প্রধান সুবেল টঙ্গী পশ্চিমপাড়া স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবু বক্কর সিদ্দিক সহ মহানগর, থানা ও ওয়ার্ড পর্যায়ের বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও মহিলা দলের হাজার হাজার নেতাকর্মী। প্রধান অতিথির বক্তব্যে এম মঞ্জুরুল করিম রনি বলেন, এই নির্বাচন শুধু একটি আসনের নয়, এটি গণতন্ত্র পুনরুদ্ধারের নির্বাচন। জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। বক্তারা আরও বলেন, ধানের শীষের বিজয় নিশ্চিত করতে ঘরে ঘরে গিয়ে ভোটারদের কাছে বিএনপির বার্তা পৌঁছে দিতে হবে। সকল ভেদাভেদ ভুলে দলীয় শৃঙ্খলা বজায় রেখে নির্বাচনী মাঠে সক্রিয় থাকার আহ্বান জানান তারা। জনসভা শেষে নেতাকর্মীরা আগামী নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
রিপোর্টার: Admin মাহবুব আলম জুয়েল
ক্যাটাগরি: দেশের খবর
