হিমার দিঘীতে গার্মেন্টসে একযোগে অসুস্থ ১৫–২০ নারী শ্রমিক, কারণ অজানা

অনেকের বমির উপসর্গ দেখা দেয়।
কারখানা সূত্রে জানা যায়, কর্মরত অবস্থায় হঠাৎ এসব নারী শ্রমিক অসুস্থ হয়ে পড়লে তাৎক্ষণিকভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। পরে অসুস্থ শ্রমিকদের টঙ্গী সরকারি হাসপাতালে পাঠানো হয়। সর্বশেষ খবর অনুযায়ী, এখন পর্যন্ত কোনো হতাহতের তথ্য পাওয়া যায়নি।
ঘটনার পরপরই সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে কারখানায় ছুটি ঘোষণা করা হয়।
এ বিষয়ে এখনো নিশ্চিতভাবে অসুস্থতার কোনো কারণ জানাতে পারেনি কর্তৃপক্ষ বা চিকিৎসকরা। তবে লক্ষণীয় বিষয় হলো, এ ঘটনায় শুধুমাত্র নারী শ্রমিকরাই আক্রান্ত হয়েছেন, পুরুষ শ্রমিকদের মধ্যে এ ধরনের কোনো উপসর্গ দেখা যায়নি।
এ ঘটনায় শ্রমিকদের মধ্যে নানা ধরনের উদ্বেগ ও প্রশ্ন তৈরি হয়েছে। অনেকের ধারণা, গার্মেন্টস খাতকে অস্থিতিশীল বা ক্ষতিগ্রস্ত করার উদ্দেশ্যে এটি কোনো পরিকল্পিত ঘটনা হতে পারে। তবে বিষয়টি নিশ্চিত করতে সংশ্লিষ্ট প্রশাসনের পক্ষ থেকে নিরপেক্ষ ও সুস্থ তদন্তের দাবি জানানো হয়েছে।
এ বিষয়ে স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন শ্রমিক ও এলাকাবাসী।
রিপোর্টার: Admin মাহবুব আলম জুয়েল
ক্যাটাগরি: দেশের খবর
