BACK TO NEWS
Logo

দৈনিক সর্বশেষ সংবাদ

দেশ ও জনগনের কথা বলে

www.dailylatestnews.news

প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৬ || প্রকাশের তারিখঃ ২০ জানুয়ারী, ২০২৬

শবে বরাত কবে, আজ সন্ধ্যায় তা জানা যাবে

শবে বরাত কবে, আজ সন্ধ্যায় তা জানা যাবে
জানুয়ারি) জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হবে। সন্ধ্যা পৌনে ৬টায় (বাদ মাগরিব) ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেনের সভাপতিত্বে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হবে। ইসলামিক ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আজ বাংলাদেশের আকাশে কোথাও শাবান মাসের চাঁদ দেখা গেলে তা জানানোর অনুরোধ করা হয়েছে। একই সঙ্গে সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক (ডিসি) অথবা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)-কে অবহিত করতে বলা হয়েছে। শাবান মাসের ১৫তম রাতে (১৪ শাবান দিবাগত রাত) শবে বরাত পালিত হয়। শবে বরাত উপলক্ষে পরদিন বাংলাদেশে নির্বাহী আদেশে সরকারি ছুটি থাকে। শাবান মাস শেষ হওয়ার পরই শুরু হয় পবিত্র রমজান মাস। আজ যদি শাবান মাসের চাঁদ দেখা যায়, তাহলে মঙ্গলবার (২০ জানুয়ারি) থেকে শাবান মাস গণনা শুরু হবে এবং সে অনুযায়ী আগামী ২ ফেব্রুয়ারি দিবাগত রাতে শবে বরাত পালিত হবে। আর চাঁদ দেখা না গেলে মঙ্গলবার রজব মাসের ৩০ দিন পূর্ণ হবে এবং শাবান মাস শুরু হবে বুধবার (২১ জানুয়ারি)। সে ক্ষেত্রে শবে বরাত পালিত হবে ৩ ফেব্রুয়ারি দিবাগত রাতে। ইসলাম ধর্মে গুরুত্বপূর্ণ চারটি রাতের মধ্যে শবে বরাত অন্যতম। বিশ্বাস করা হয়, এ রাতে মহান আল্লাহ তায়ালা তাঁর বান্দাদের জন্য রহমত ও মাগফিরাতের দরজা উন্মুক্ত করে দেন। একই সঙ্গে এ রাত পবিত্র রমজানের আগমনী বার্তাও বহন করে। ‘শবে বরাত’ শব্দটি ফারসি ‘শব’ (রাত) এবং আরবি ‘বরাত’ (মুক্তি বা নাজাত) শব্দের সমন্বয়ে গঠিত। অর্থাৎ, শবে বরাত হলো জাহান্নাম থেকে মুক্তি লাভের রাত। হাদিস শরিফে এ রাতের ফজিলত ‘লাইলাতুন নিসফি মিন শা‘বান’ নামে উল্লেখ করা হয়েছে। নির্ভরযোগ্য হাদিস অনুযায়ী এ রাতে নফল ইবাদতের গুরুত্ব রয়েছে এবং নবীজি (সা.), সাহাবায়ে কেরাম, তাবেইন ও তাবে-তাবেইনের যুগ থেকে এ রাতে ইবাদতের আমল চলে আসছে। তবে ইসলামি চিন্তাবিদরা মনে করেন, শবে বরাতের ফজিলত অস্বীকার যেমন সঠিক নয়, তেমনি ফজিলতের নামে অতিরঞ্জন ও সীমালঙ্ঘন থেকেও বিরত থাকা উচিত
রিপোর্টার: Admin মাহবুব আলম জুয়েল
ক্যাটাগরি: দেশের খবর

সম্পাদক ও প্রকাশক: মাহবুব আলম | অফিস: তেজকুনি পাড়া, ফার্মগেট

ইমেইল: info@dailylatestnewsbd.com | ফোন: +8801345160892