টঙ্গীতে প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, টঙ্গী
গাজীপুরের টঙ্গী ৪৮ নম্বর ওয়ার্ডের বনমালা রেললাইনের পূর্ব পাশে শনিবার সন্ধ্যা ৭টায় একটি প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সমাজসেবক মোহাম্মদ সাইফুল ইসলামের উদ্যোগে এ টুর্নামেন্টের আয়োজন করা হয়।
খেলায় রেফারির দায়িত্ব পালন করেন মোহাম্মদ টনি। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই খেলায় চ্যাম্পিয়ন হয় মোহাম্মদ সজীবের দল এবং রানার্সআপ হয় বাদল আহমেদের দল।
খেলা শেষে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী ও রানার্সআপ দলের হাতে পুরস্কার তুলে দেন মো. ফারুক হোসেন খান, সাবেক চেয়ারম্যান, ৫ নম্বর বাঁইনাল ইউনিয়ন পরিষদ, মির্জাপুর, টাঙ্গাইল।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলমগীর হোসেন দিপু। এ সময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, ক্রীড়াপ্রেমী ও বিপুলসংখ্যক দর্শক উপস্থিত ছিলেন।
আয়োজকেরা জানান, তরুণদের খেলাধুলায় উৎসাহিত করা, মাদকমুক্ত সমাজ গঠন এবং সামাজিক সম্প্রীতি জোরদারের লক্ষ্যেই এ প্রীতি ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।
রিপোর্টার: Admin মাহবুব আলম জুয়েল
ক্যাটাগরি: দেশের খবর
