BACK TO NEWS
Logo

দৈনিক সর্বশেষ সংবাদ

দেশ ও জনগনের কথা বলে

www.dailylatestnews.news

প্রিন্ট এর তারিখঃ শনিবার, ৩ অক্টোবর, ২০২৬ || প্রকাশের তারিখঃ ৩ অক্টোবর, ২০২৬

টঙ্গীতে ‘দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের’ প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ

টঙ্গীতে ‘দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের’ প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ
নিজস্ব প্রতিবেদক, টঙ্গী গাজীপুরের টঙ্গীতে আওয়ামী লীগের নেতা-কর্মীদের বিরুদ্ধে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের অভিযোগ তুলে বিক্ষোভ মিছিল করেছে টঙ্গী পশ্চিম থানা ছাত্রদল। গতকাল শুক্রবার বিকেলে এ কর্মসূচি পালন করা হয়। বিকেল চারটার দিকে টঙ্গীর কাদেরিয়া গেট এলাকা থেকে মিছিলটি শুরু হয়। পরে মিছিলটি ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের চেরাগ আলী এলাকা প্রদক্ষিণ করে কলেজ গেট এলাকায় গিয়ে শেষ হয়। টঙ্গী পশ্চিম থানা ছাত্রদলের সাবেক আহ্বায়ক রেদওয়ানুর রহমান প্রত্যয় বেপারীর উদ্যোগে মিছিলটি আয়োজন করা হয়। মিছিল শেষে কলেজ গেট এলাকায় সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সেখানে বক্তারা বলেন, দেশের শান্তি-শৃঙ্খলা ও জননিরাপত্তা বজায় রাখতে যেকোনো ধরনের সহিংসতা, নাশকতা ও বিশৃঙ্খলা প্রতিরোধ করা প্রয়োজন। রাজনৈতিক মতপার্থক্য শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক উপায়ে প্রকাশের আহ্বান জানান তাঁরা। বক্তারা আরও বলেন, দেশের স্থিতিশীলতা ও গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে রাজনৈতিক দলগুলোর দায়িত্বশীল ভূমিকা পালন করা জরুরি। একই সঙ্গে যেকোনো অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানান তাঁরা। সংক্ষিপ্ত সমাবেশ শেষে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।
রিপোর্টার: Admin মাহবুব আলম জুয়েল
ক্যাটাগরি: দেশের খবর

সম্পাদক ও প্রকাশক: মাহবুব আলম | অফিস: তেজকুনি পাড়া, ফার্মগেট

ইমেইল: info@dailylatestnewsbd.com | ফোন: +8801345160892