BACK TO NEWS
Logo

দৈনিক সর্বশেষ সংবাদ

দেশ ও জনগনের কথা বলে

www.dailylatestnews.news

প্রিন্ট এর তারিখঃ বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬ || প্রকাশের তারিখঃ ২৩ সেপ্টেম্বর, ২০২৬

টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল

টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল
গাজীপুর প্রতিনিধি আওয়ামী লীগের বিভিন্ন কর্মসূচি ও নৈরাজ্যের প্রতিবাদে গাজীপুরের টঙ্গীতে বিক্ষোভ মিছিল করেছে টঙ্গী পশ্চিম থানা যুবদল। বুধবার (২৩ সেপ্টেম্বর) টঙ্গীতে টঙ্গী পশ্চিম থানা যুবদলের উদ্যোগে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলে যুবদলের নেতা-কর্মীরা বিভিন্ন স্লোগান দেন। এ সময় বক্তারা আওয়ামী লীগের ‘ষড়যন্ত্র ও নৈরাজ্যের’ বিরুদ্ধে নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। মিছিল থেকে তাঁরা এসব কর্মকাণ্ডের প্রতিবাদ জানান। মিছিলে টঙ্গী পশ্চিম থানা যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা অংশ নেন।
রিপোর্টার: Admin মাহবুব আলম জুয়েল
ক্যাটাগরি: দেশের খবর

সম্পাদক ও প্রকাশক: মাহবুব আলম | অফিস: তেজকুনি পাড়া, ফার্মগেট

ইমেইল: info@dailylatestnewsbd.com | ফোন: +8801345160892