BACK TO NEWS
Logo

দৈনিক সর্বশেষ সংবাদ

দেশ ও জনগনের কথা বলে

www.dailylatestnews.news

প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬ || প্রকাশের তারিখঃ ২ অক্টোবর, ২০২৬

টঙ্গীতে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ

টঙ্গীতে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ
মাহবুব আলম জুয়েল, টঙ্গী গাজীপুরের টঙ্গীতে আওয়ামী লীগের কথিত নৈরাজ্য ও দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে টঙ্গী পূর্ব থানা ছাত্রদলের নেতাকর্মীরা। শুক্রবার বিকেলে ৪ টার সময় হোসেন মার্কেট এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। পরে মিছিলটি ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক প্রদক্ষিণ করে চেরাগআলী এলাকায় গিয়ে শেষ হয়। মিছিলে নেতৃত্ব দেন টঙ্গী পূর্ব থানা ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী রিফাত রশিদ। এ সময় টঙ্গী পূর্ব থানার বিভিন্ন ওয়ার্ডের ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা আওয়ামী লীগের নৈরাজ্য ও সন্ত্রাসের বিরুদ্ধে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। একই সঙ্গে দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সবাইকে সতর্ক ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।
রিপোর্টার: Admin মাহবুব আলম জুয়েল
ক্যাটাগরি: দেশের খবর

সম্পাদক ও প্রকাশক: মাহবুব আলম | অফিস: তেজকুনি পাড়া, ফার্মগেট

ইমেইল: info@dailylatestnewsbd.com | ফোন: +8801345160892