দেশের খবর
টঙ্গীর ৪৬, ৪৭ ও ৪৮ নম্বর ওয়ার্ডে ড্রেন পরিষ্কার কার্যক্রম
টঙ্গীর ৪৬, ৪৭ ও ৪৮ নম্বর ওয়ার্ডে ড্রেন পরিষ্কার কার্যক্রম
Admin মাহবুব আলম জুয়েল
১৫ জুলাই, ২০২৬
33 views
Print
Share:
Link Copied!
গাজীপুর প্রতিনিধি মাহবুব আলম জুয়েল
টঙ্গীর ৪৬, ৪৭ ও ৪৮ নম্বর ওয়ার্ডে পরিচ্ছন্নতা কার্যক্রমের অংশ হিসেবে ড্রেন পরিষ্কার কার্যক্রম পরিচালিত হচ্ছে। স্থানীয় বাসিন্দাদের উদ্যোগে পরিচালিত এ কার্যক্রমে নেতৃত্ব দিচ্ছেন ফারিবা চৌধুরী লেমি।
উদ্যোক্তারা জানান, বর্ষা মৌসুমে জলাবদ্ধতা কমানো, পরিবেশ পরিচ্ছন্ন রাখা এবং জনস্বাস্থ্য সুরক্ষার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। বিভিন্ন এলাকার ড্রেন থেকে জমে থাকা ময়লা-আবর্জনা অপসারণ করা হচ্ছে।
ফারিবা চৌধুরী লেমি বলেন, পরিচ্ছন্ন ও বাসযোগ্য ওয়ার্ড গড়ে তুলতে সবার সম্মিলিত অংশগ্রহণ জরুরি। তিনি দল-মত নির্বিশেষে এলাকার বাসিন্দাদের এ ধরনের জনকল্যাণমূলক কাজে সহযোগিতা করার আহ্বান জানান এবং সবার দোয়া ও সমর্থন কামনা করেন।
স্থানীয়দের আশা, এ ধরনের উদ্যোগ নিয়মিত অব্যাহত থাকলে এলাকার পরিবেশ আরও পরিচ্ছন্ন হবে এবং জলাবদ্ধতার সমস্যাও অনেকাংশে কমে আসবে।
#news#দেশের খবর
Share:
Link Copied!
সম্পর্কিত খবর (Related News)

দেশের খবর•১২ সেপ্টেম্বর, ২০২৬
টঙ্গীর বন্ধ কারখানা চালুর উদ্যোগ, কর্মসংস্থানের আশায় হাজারো শ্রমিক

দেশের খবর•১২ সেপ্টেম্বর, ২০২৬
গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের কমিটি নের্তৃবৃন্দকে ব্যবসায়ীদের মিষ্টিমূখ

দেশের খবর•১২ সেপ্টেম্বর, ২০২৬
