টঙ্গীতে মোল্লা মার্কেট পরিচালনা কমিটির পরিচিতি সভা ও দোয়া অনুষ্ঠান

নিজস্ব প্রতিবেদক, টঙ্গী
গাজীপুরের টঙ্গীতে মোল্লা মার্কেট পরিচালনা কমিটির পরিচিতি সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। মঙ্গলবার (২০ অক্টোবর ২০২৬) রাত সাড়ে ৮টায় আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোল্লা মার্কেটের উপদেষ্টা মো. কছিম উদ্দিন মোল্লার।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধুমকেতু পাবলিক স্কুলের অধ্যক্ষ মো. আব্দুল মতিন। এতে সভাপতিত্ব করবেন এম. শাহাবুদ্দিন মোল্লা। দোয়া পরিচালনা করবেন টঙ্গী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা নূরনবী পাটোয়ারী।
অনুষ্ঠানটি সঞ্চালনা করবেন মোল্লা মার্কেট পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মো. হাবিব মোল্লা। সার্বিক সহযোগিতায় থাকবেন ধুমকেতু উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ মোল্লা।
মোল্লা মার্কেট পরিচালনা কমিটির কার্যকরী সদস্যরা হলেন—
সভাপতি এম. শাহাবুদ্দিন মোল্লা, সিনিয়র সহসভাপতি মো. শাহজাহান খলিল, সহসভাপতি মো. রাকিব হোসেন, সাধারণ সম্পাদক মো. হাবিব মোল্লা, সহসাধারণ সম্পাদক মো. মাহবুবুল আলম মাসুম ও মো. মহিউদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. সবুজ মোল্লা, অর্থবিষয়ক সম্পাদক মো. সিদ্দিক মোল্লা, সহসাংগঠনিক সম্পাদক মো. পারভেজ মোল্লা, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মো. আল-আমিন মোল্লা, সমাজকল্যাণ সম্পাদক মো. উমর ফারুক, প্রচার সম্পাদক ইফতেখার আহমেদ মোল্লা এবং কার্যকরী সদস্য মো. মারুফ হোসেন মোল্লা ও নূরে আলম বাবু।
এ ছাড়া কমিটির সঙ্গে সংশ্লিষ্ট হিসেবে মো. মোশারফ হোসেন, মো. আব্দুর রাজ্জাক, মো. রফিক মোল্লা, মো. আলাউদ্দিন মাস্টার, আবুল কালাম আজাদ বিপুল, মো. কামাল হোসেন, মো. সোহেল মোল্লা, মো. তোজাম্মেল হক, মোস্তফা মোল্লা, মো. আব্দুস সালাম বেপারী ও মো. মোস্তাফিজুর রহমানের নাম উল্লেখ করা হয়েছে। মো. সোহেল মোল্লা বনমালা বাজার কমিটির সভাপতি এবং মো. তোজাম্মেল হক মোল্লা মার্কেটের উপদেষ্টা।
আয়োজকেরা জানান, পরিচিতি সভার মাধ্যমে মার্কেট পরিচালনা কমিটির সদস্যদের মধ্যে পারস্পরিক পরিচিতি, সৌহার্দ্য ও সমন্বয় জোরদার করার পাশাপাশি মার্কেটের সার্বিক উন্নয়ন ও সুষ্ঠু ব্যবস্থাপনায় সম্মিলিতভাবে কাজ করার প্রত্যাশা রয়েছে। অনুষ্ঠানে দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে সবার কল্যাণ কামনা করা হবে।
রিপোর্টার: Admin মাহবুব আলম জুয়েল
ক্যাটাগরি: দেশের খবর
