দেশের খবর
টঙ্গীতে মাদক-সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিরোধ সমাবেশ
টঙ্গীতে মাদক-সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিরোধ সমাবেশ
Admin মাহবুব আলম জুয়েল
৯ আগস্ট, ২০২৬
13 views
Print
Share:
Link Copied!

প্রতিবেদক
মাহবুব আলম জুয়েল, টঙ্গী
গাজীপুরের টঙ্গীর ৪৮ নম্বর ওয়ার্ডে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রতিরোধ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বাদ আসর দক্ষিণ দত্তপাড়ার বায়তুল মামুর জামে মসজিদ প্রাঙ্গণে বাড়ির মালিক, ভাড়াটিয়া ও ব্যবসায়ীদের উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথি ছিলেন টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান। সভাপতিত্ব করেন গাজীপুর মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক কবির হোসেন লিটন মৃধা। সঞ্চালনা করেন টঙ্গী পূর্ব থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আলমগীর হোসেন দিপু।
এ সময় উপস্থিত ছিলেন ৪৮ নম্বর ওয়ার্ডের সাবেক কমিশনার শফিউদ্দিন শফি এবং কাউন্সিলর পদপ্রার্থী কাজী মইনুল ইসলাম মনু ও মোহাম্মদ আবুল কালাম।
সমাবেশে বক্তারা মাদক ও অপরাধের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান। ওসি মেহেদী হাসান বলেন, অপরাধী যে-ই হোক, প্রমাণ পাওয়া গেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে
#news#দেশের খবর
Share:
Link Copied!
সম্পর্কিত খবর (Related News)

দেশের খবর•১২ সেপ্টেম্বর, ২০২৬
টঙ্গীর বন্ধ কারখানা চালুর উদ্যোগ, কর্মসংস্থানের আশায় হাজারো শ্রমিক

দেশের খবর•১২ সেপ্টেম্বর, ২০২৬
গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের কমিটি নের্তৃবৃন্দকে ব্যবসায়ীদের মিষ্টিমূখ

দেশের খবর•১২ সেপ্টেম্বর, ২০২৬
