টঙ্গী-গাজীপুর ও দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা আরিফ হাওলাদারের

গাজীপুর প্রতিনিধি: আসন্ন বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে টঙ্গী-গাজীপুরসহ সমগ্র দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আরিফ হোসেন হাওলাদার।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, বাংলা নববর্ষ বাঙালির সংস্কৃতি ও ঐতিহ্যের এক অবিচ্ছেদ্য অংশ। নববর্ষ নতুন সম্ভাবনার দুয়ার খুলে দেয়, নিয়ে আসে আনন্দ, আশা ও প্রেরণা। তিনি প্রত্যাশা ব্যক্ত করেন, নতুন বছর সবার জীবনে বয়ে আনবে সুখ, শান্তি ও সমৃদ্ধি।
তিনি আরও বলেন, অতীতের সকল গ্লানি ও ব্যর্থতা ভুলে নতুন উদ্যমে দেশ গড়ার কাজে সবাইকে আত্মনিয়োগ করতে হবে। সাম্প্রদায়িক সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন অটুট রেখে বাংলাদেশকে একটি গণতান্ত্রিক ও উন্নত রাষ্ট্র হিসেবে এগিয়ে নেওয়ার আহ্বান জানান তিনি।
বার্তায় তিনি উল্লেখ করেন, পহেলা বৈশাখ বাঙালির প্রাণের উৎসব। এ উৎসবের আনন্দ যেন ছড়িয়ে পড়ে দেশের প্রতিটি ঘরে—এই প্রত্যাশা ব্যক্ত করে তিনি সবাইকে ‘শুভ নববর্ষ’ জানান।
রিপোর্টার: Admin মাহবুব আলম জুয়েল
ক্যাটাগরি: দেশের খবর
