BACK TO NEWS
Logo

দৈনিক সর্বশেষ সংবাদ

দেশ ও জনগনের কথা বলে

www.dailylatestnews.news

প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬ || প্রকাশের তারিখঃ ৩ সেপ্টেম্বর, ২০২৬

টঙ্গীতে হাজী মাজার বস্তি উচ্ছেদের প্রতিবাদে মহাসড়ক অবরোধ

টঙ্গীতে হাজী মাজার বস্তি উচ্ছেদের প্রতিবাদে মহাসড়ক অবরোধ
প্রশাসনের আশ্বাসে সড়ক ছাড়লেন বস্তিবাসী টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি: মাহবুব আলম জুয়েল গাজীপুরের টঙ্গীতে হাজী মাজার বস্তি উচ্ছেদের প্রতিবাদে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন বস্তির বাসিন্দারা। উচ্ছেদ বন্ধ ও বসবাসের নিরাপত্তার দাবিতে বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকালে তারা মহাসড়কে অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দেন। বিক্ষোভকারীরা জানান, হাজী মাজার বস্তিতে দীর্ঘদিন ধরে তারা বসবাস করে আসছেন। হঠাৎ উচ্ছেদ অভিযান পরিচালনা করায় তাদের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ তৈরি হয়েছে। উচ্ছেদের কারণে অনেক পরিবার আবাসন সংকটে পড়ার আশঙ্কা করছেন বলে দাবি করেন তারা। এ সময় বস্তির বাসিন্দারা উচ্ছেদ বন্ধ, পুনর্বাসন এবং বসবাসের নিরাপত্তার দাবিতে বিভিন্ন স্লোগান দেন। একপর্যায়ে তারা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নিলে যান চলাচলে সাময়িক বিঘ্ন ঘটে। এতে মহাসড়কে চলাচলকারী যাত্রী ও পরিবহনসংশ্লিষ্টদের ভোগান্তিতে পড়তে হয়। খবর পেয়ে প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলেন। পরে প্রশাসনের আশ্বাসের ভিত্তিতে বিক্ষোভকারীরা মহাসড়ক থেকে সরে যান। এরপর তারা হোন্ডা গলিতে প্রবেশ করে সেখানে অবস্থান নেন। পরে বস্তির বাসিন্দাদের পক্ষ থেকে আজকের মতো আন্দোলন কর্মসূচি সমাপ্ত ঘোষণা করা হয়। তবে উচ্ছেদকে কেন্দ্র করে বস্তির বাসিন্দাদের মধ্যে এখনো ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে। তারা তাদের বসবাসের নিরাপত্তা ও পুনর্বাসনের বিষয়ে প্রশাসনের কার্যকর উদ্যোগের দাবি জানিয়েছেন।
রিপোর্টার: Admin মাহবুব আলম জুয়েল
ক্যাটাগরি: দেশের খবর

সম্পাদক ও প্রকাশক: মাহবুব আলম | অফিস: তেজকুনি পাড়া, ফার্মগেট

ইমেইল: info@dailylatestnewsbd.com | ফোন: +8801345160892