টঙ্গীতে অধ্যাপক এম এ মান্নানের মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল

টঙ্গী প্রতিনিধি:
গাজীপুর সিটি কর্পোরেশনের টঙ্গীর ৪৮ নম্বর ওয়ার্ডে বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান, সাবেক মন্ত্রী ও সিটির প্রথম মেয়র মরহুম আলহাজ্ব অধ্যাপক এম এ মান্নানের ৪র্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৮ এপ্রিল) বাদ মাগরিব স্থানীয় হাজী মার্কেট এলাকায় এ অনুষ্ঠানের আয়োজন করেন সাবেক তিনবারের কমিশনার শফিউদ্দিন শফি।
অনুষ্ঠানে মরহুমের রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। শফিউদ্দিন শফি-এর সভাপতিত্বে অনুষ্ঠিত মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি আরিফ হোসেন হাওলাদার।
এ সময় আরও উপস্থিত ছিলেন ৪৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক নাসির মৃধা, টঙ্গী পাইলট স্কুল অ্যান্ড কলেজের সাবেক অধ্যক্ষ মো. হারুনুর রশিদ, টঙ্গী পূর্ব থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আরিফুল হক প্রধান সুবেল, গাজীপুর মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক বেনজির আহমেদ পিন্টু ও ফয়সাল হোসেন, টঙ্গী পূর্ব থানা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ইউসুফ এবং স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আলমগীর হোসেন দিপুসহ স্থানীয় নেতাকর্মীরা।
রিপোর্টার: Admin মাহবুব আলম জুয়েল
ক্যাটাগরি: দেশের খবর
