BACK TO NEWS
Logo

দৈনিক সর্বশেষ সংবাদ

দেশ ও জনগনের কথা বলে

www.dailylatestnews.news

প্রিন্ট এর তারিখঃ শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬ || প্রকাশের তারিখঃ ২৬ সেপ্টেম্বর, ২০২৬

টঙ্গী মিলগেট মাসুমপুর কো-অপারেটিভ মার্কেটের নির্বাচন সম্পন্ন

টঙ্গী মিলগেট মাসুমপুর কো-অপারেটিভ মার্কেটের নির্বাচন সম্পন্ন
টঙ্গী প্রতিনিধি মাহবুব আলম জুয়েল সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে গাজীপুরের টঙ্গী মিলগেট মাসুমপুর কো-অপারেটিভ মার্কেট সোসাইটি লিমিটেডের নির্বাচন-২০২৬ সম্পন্ন হয়েছে। নির্বাচনে সভাপতি পদে মো. আবু সাকের এবং সাধারণ সম্পাদক পদে মো. সাইফুল ইসলাম খান নির্বাচিত হয়েছেন। শনিবার (২৬ সেপ্টেম্বর) ভোটগ্রহণ ও ভোট গণনা শেষে নির্বাচন কমিটি ফলাফল ঘোষণা করে। মোট ১৮টি পদের বিপরীতে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। এর মধ্যে দুটি পদে প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। অন্য পদগুলোতে সরাসরি ভোটের মাধ্যমে প্রার্থীদের নির্বাচিত করা হয়। সভাপতি পদে মো. আবু সাকের ২৯০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জহিরুল আমিন পেয়েছেন ১০৫ ভোট। সাধারণ সম্পাদক পদে মো. সাইফুল ইসলাম খান ২৬৯ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. বিল্লাল হোসেন ভূঁইয়া পেয়েছেন ১২৭ ভোট। নির্বাচনে সহ-সভাপতি পদে মো. মোস্তফা এবং কোষাধ্যক্ষ পদে হাজী জসিম উদ্দিন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এছাড়া যুগ্ম-সম্পাদক পদে সুলতান আহমেদ ২০৯ ভোট, সদস্য পদে আনিসুল হক পলাশ ২৭২, আব্দুল্লাহ আল মামুন ২৭৯, ওমর ফারুক ২৩০, হাজী তোফাজ্জল হোসেন ২৬০, মো. নূর নবী পারভেজ ২২৪, মো. শাহজাহান ২৭৬ এবং সৈয়দ মো. শাহীন ২২১ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। নির্বাচন শেষে নবনির্বাচিত সভাপতি, সাধারণ সম্পাদকসহ বিজয়ী প্রার্থীদের ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান সমিতির সদস্য ও ব্যবসায়ীরা। এ সময় তারা নবনির্বাচিত কমিটির কাছে সমিতির কার্যক্রম আরও গতিশীল করার প্রত্যাশা ব্যক্ত করেন।
রিপোর্টার: Admin মাহবুব আলম জুয়েল
ক্যাটাগরি: দেশের খবর

সম্পাদক ও প্রকাশক: মাহবুব আলম | অফিস: তেজকুনি পাড়া, ফার্মগেট

ইমেইল: info@dailylatestnewsbd.com | ফোন: +8801345160892