BACK TO NEWS
Logo

দৈনিক সর্বশেষ সংবাদ

দেশ ও জনগনের কথা বলে

www.dailylatestnews.news

প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬ || প্রকাশের তারিখঃ ২৫ সেপ্টেম্বর, ২০২৬

টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে মৎস্যজীবী দলের বিক্ষোভ

টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে মৎস্যজীবী দলের বিক্ষোভ
প্রতিবেদক: মাহবুব আলম জুয়েল গাজীপুরের টঙ্গীতে আওয়ামী লীগের বিভিন্ন রাজনৈতিক কর্মসূচির প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে টঙ্গী পশ্চিম থানা মৎস্যজীবী দল। শুক্রবার বিকেল ৪টার দিকে টঙ্গীর মুন্নু টেক্সটাইল মিলস স্কুল মাঠ থেকে মিছিলটি শুরু হয়। পরে মিছিলটি ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে টঙ্গী মিলগেট এলাকায় গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। টঙ্গী পশ্চিম থানা মৎস্যজীবী দলের সদস্যসচিব ও গাজীপুর মহানগর ছাত্রদলের সাবেক সহসভাপতি আব্দুল কাইয়ূমের নেতৃত্বে মিছিলে অংশ নেন গাজীপুর মহানগর মৎস্যজীবী দলের সদস্য মো. শুক্কুর আলী, টঙ্গী পশ্চিম থানা মৎস্যজীবী দলের যুগ্ম আহ্বায়ক জিন্দা বেপারী, আলাউদ্দিন সুমন, মো. ফারুক, মো. আলমগীর হোসেন ও সদস্য মোরশেদ আলমসহ স্থানীয় নেতাকর্মীরা। সমাবেশে বক্তারা নৈরাজ্য ও সহিংসতার বিরুদ্ধে অবস্থান নিয়ে শান্তিপূর্ণ ও দায়িত্বশীল রাজনৈতিক কর্মসূচি পালনের আহ্বান জানান।
রিপোর্টার: Admin মাহবুব আলম জুয়েল
ক্যাটাগরি: দেশের খবর

সম্পাদক ও প্রকাশক: মাহবুব আলম | অফিস: তেজকুনি পাড়া, ফার্মগেট

ইমেইল: info@dailylatestnewsbd.com | ফোন: +8801345160892