BACK TO NEWS
Logo

দৈনিক সর্বশেষ সংবাদ

দেশ ও জনগনের কথা বলে

www.dailylatestnews.news

প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ১৫ মে, ২০২৬ || প্রকাশের তারিখঃ ১৩ মে, ২০২৬

টঙ্গীতে এনসিপির বিক্ষোভ মিছিল, আহ্বায়ক কমিটি ঘোষণা

টঙ্গীতে এনসিপির বিক্ষোভ মিছিল, আহ্বায়ক কমিটি ঘোষণা
টঙ্গী (গাজীপুর) মাহবুব আলম জুয়েল গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে গাজীপুরের টঙ্গীতে বিক্ষোভ মিছিল করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। মঙ্গলবার বিকেলে টঙ্গীর সাহারা মার্কেট এলাকা থেকে মিছিলটি শুরু হয়ে ঘোড়াশাল-কালীগঞ্জ সড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ শেষে টঙ্গী পূর্ব থানার সামনে গিয়ে শেষ হয়। সমাবেশে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর এনসিপির যুগ্ম সদস্য সচিব মো. ফারুক হোসেন ও আহ্বায়ক কমিটির সদস্য সিদ্দিকুর রহমান। এছাড়াও টঙ্গী পূর্ব থানা এনসিপির আহ্বায়ক কামাল হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা, সদস্য সচিব মঈন আহাম্মেদ, যুগ্ম সদস্য সচিব আরিফ হাওলাদার ও সাংগঠনিক সম্পাদক শেখ সাদীসহ দলীয় নেতাকর্মীরা অংশ নেন। এদিকে মঙ্গলবার রাতে এনসিপির গাজীপুর মহানগরের ফেসবুক পেজ থেকে নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। গাজীপুর মহানগর কমিটির হোসেন আলম মামুন আহ্বায়ক এবং আব্দুল্লাহ আল মুহিমকে সদস্য সচিব । তাদের স্বাক্ষরিত কমিটি প্রকাশ করা হয় সংগঠনের পক্ষ থেকে। সমাবেশে বক্তারা বলেন, বর্তমান সরকার জুলাই শহীদদের রক্তের বিনিময়ে ক্ষমতায় এলেও গণভোটের জনরায় বাস্তবায়নে গড়িমসি করছে। তারা অবিলম্বে জনরায় ও জুলাই সনদ বাস্তবায়নের দাবি জানান
রিপোর্টার: মাহবুব আলম জুয়েল
ক্যাটাগরি: রাজনীতি

সম্পাদক ও প্রকাশক: মাহবুব আলম | অফিস: তেজকুনি পাড়া, ফার্মগেট

ইমেইল: info@dailylatestnewsbd.com | ফোন: +8801345160892