BACK TO NEWS
Logo

দৈনিক সর্বশেষ সংবাদ

দেশ ও জনগনের কথা বলে

www.dailylatestnews.news

প্রিন্ট এর তারিখঃ শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬ || প্রকাশের তারিখঃ ১২ সেপ্টেম্বর, ২০২৬

টঙ্গীর বন্ধ কারখানা চালুর উদ্যোগ, কর্মসংস্থানের আশায় হাজারো শ্রমিক

টঙ্গীর বন্ধ কারখানা চালুর উদ্যোগ, কর্মসংস্থানের আশায় হাজারো শ্রমিক
প্রতিবেদক, মাহবুব আলম জুয়েল দীর্ঘদিন ধরে বন্ধ থাকা টঙ্গীর অলিম্পিয়া, মেঘনা টেক্সটাইল ও নিউ মুন্নু কারখানা পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। গাজীপুর-২ আসনের সংসদ সদস্য এম মনজুরুল করিম রনি এ উদ্যোগ নিয়েছেন বলে জানা গেছে। কারখানাগুলো পুনরায় চালুর প্রক্রিয়ায় তিনি প্রধান উপদেষ্টার দায়িত্ব গ্রহণ করেছেন। উদ্যোগটি বাস্তবায়িত হলে দীর্ঘদিন বন্ধ থাকা শিল্পপ্রতিষ্ঠানগুলোতে আবারও উৎপাদন শুরু হওয়ার পাশাপাশি হাজারো শ্রমিকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে বলে আশা করা হচ্ছে। স্থানীয়দের প্রত্যাশা, কারখানাগুলো চালু হলে টঙ্গীর শিল্পাঞ্চলে দীর্ঘদিনের স্থবিরতা কাটবে এবং ফিরে আসবে কর্মচাঞ্চল্য। একই সঙ্গে শ্রমিক ও তাদের পরিবারের জীবিকায়ও স্বস্তি ফিরবে। শিল্পসংশ্লিষ্টরা বলছেন, বন্ধ শিল্পকারখানা পুনরায় চালু হলে একদিকে যেমন নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে, অন্যদিকে স্থানীয় অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব পড়বে। শিল্প বাঁচুক, শ্রমিক বাঁচুক—ফিরে আসুক কর্মসংস্থান।
রিপোর্টার: Admin মাহবুব আলম জুয়েল
ক্যাটাগরি: দেশের খবর

সম্পাদক ও প্রকাশক: মাহবুব আলম | অফিস: তেজকুনি পাড়া, ফার্মগেট

ইমেইল: info@dailylatestnewsbd.com | ফোন: +8801345160892