টঙ্গীতে খালেদা জিয়ার স্মরণে মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

প্রতিবেদক: মাহবুব আলম জুয়েল
গাজীপুরের টঙ্গীতে মরহুমা বেগম খালেদা জিয়ার স্মরণে মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৯ অক্টোবর) টঙ্গী পূর্ব থানার ৫০ নম্বর ওয়ার্ডের উত্তর দত্তপাড়া টেকবাড়ী বিলের মাঠে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন টঙ্গী পূর্ব থানা কৃষক দলের সদস্যসচিব মোহাম্মদ আবুল কালাম। সভাপতিত্ব করেন নলেজ একাডেমির পরিচালক জি. এম. রফিক, এলএলবি ও এলএলএম। অনুষ্ঠান সঞ্চালনা করেন ৫০ নম্বর ওয়ার্ড যুবদলের যুগ্ম সম্পাদক মোহাম্মদ মিরাজুল ইসলাম।
টুর্নামেন্টের আয়োজনে ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোহাম্মদ রবি সরকার। পুরস্কার বিতরণের আগে মরহুম বেগম খালেদা জিয়ার স্মরণে দোয়া ও মোনাজাত করা হয়।
আয়োজনের শুভেচ্ছায় ছিলেন মোহাম্মদ ঈমন, মোহাম্মদ ইসমাইল দেওয়ান, মোহাম্মদ আবির, মোহাম্মদ তুহিন, মোহাম্মদ দিপু, মোহাম্মদ নয়ন, মোহাম্মদ শামীম, মোহাম্মদ যুবরাজ ও মোহাম্মদ রাজু।
স্থানীয় পর্যায়ে খেলাধুলার আয়োজনের মধ্য দিয়ে তরুণদের ক্রীড়ামুখী করা এবং সামাজিক সম্প্রীতি জোরদারের উদ্যোগ হিসেবে এ টুর্নামেন্ট আয়োজন করা হয়।
রিপোর্টার: Admin মাহবুব আলম জুয়েল
ক্যাটাগরি: দেশের খবর
