BACK TO NEWS
Logo

দৈনিক সর্বশেষ সংবাদ

দেশ ও জনগনের কথা বলে

www.dailylatestnews.news

প্রিন্ট এর তারিখঃ শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬ || প্রকাশের তারিখঃ ২৬ সেপ্টেম্বর, ২০২৬

পিপিএম-সেবা পদকের জন্য মনোনীত টঙ্গী পশ্চিম থানার এসআই মেহেদী হাসান

পিপিএম-সেবা পদকের জন্য মনোনীত টঙ্গী পশ্চিম থানার এসআই মেহেদী হাসান
স্টাফ রিপোর্টার টঙ্গী কর্মক্ষেত্রে সততা, পেশাদারিত্ব ও দায়িত্বশীলতার স্বীকৃতি হিসেবে বাংলাদেশ পুলিশের অন্যতম মর্যাদাপূর্ণ ‘রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম-সেবা)-২০২৫’–এর জন্য মনোনীত হয়েছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) টঙ্গী পশ্চিম থানার উপপরিদর্শক (এসআই) এস. এম. মেহেদী হাসান। সম্প্রতি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের প্রজ্ঞাপনে ২০২৫ সালের জন্য মনোনীত পুলিশ কর্মকর্তাদের তালিকা চূড়ান্ত করা হয়। পরে ২৫ সেপ্টেম্বর ২০২৬ তারিখে জিএমপির উপপুলিশ কমিশনার (সদর) স্বাক্ষরিত এক দাপ্তরিক আদেশে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। ওই আদেশে পদক গ্রহণের জন্য সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের আগামী ২৬ সেপ্টেম্বর সকাল সাড়ে সাতটার মধ্যে যথাযথ পোশাকে রাজারবাগ অডিটোরিয়ামে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। এসআই এস. এম. মেহেদী হাসান বর্তমানে টঙ্গী পশ্চিম থানায় দায়িত্ব পালন করছেন। আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন এবং সাধারণ মানুষকে আইনি সেবা দেওয়ার ক্ষেত্রে তাঁর দায়িত্বশীল ভূমিকার স্বীকৃতি হিসেবে এ পদকের জন্য তাঁকে মনোনীত করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। এদিকে তাঁর এই অর্জনে টঙ্গী পশ্চিম থানার সহকর্মী, ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় বাসিন্দা ও শুভাকাঙ্ক্ষীরা অভিনন্দন জানিয়েছেন। প্রতিক্রিয়ায় এস. এম. মেহেদী হাসান মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, রাষ্ট্রীয় এ স্বীকৃতি তাঁকে পেশাগত দায়িত্ব আরও নিষ্ঠার সঙ্গে পালনের পাশাপাশি জনগণের সেবায় কাজ করতে উৎসাহিত করবে
রিপোর্টার: Admin মাহবুব আলম জুয়েল
ক্যাটাগরি: দেশের খবর

সম্পাদক ও প্রকাশক: মাহবুব আলম | অফিস: তেজকুনি পাড়া, ফার্মগেট

ইমেইল: info@dailylatestnewsbd.com | ফোন: +8801345160892